Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র উৎসবমুখর বনভোজন ও মিলনমেলা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: August 26, 2019 | 4:13 PM

https://www.youtube.com/watch?v=OkabyObF_Fo&t=2s

https://www.youtube.com/watch?v=vpsjvAX8RtQ&t=4s

https://www.youtube.com/watch?v=6tnl6ZTalJ8&t=5s

https://www.youtube.com/watch?v=PG1sVyxZQro

https://www.youtube.com/watch?v=s6r0O7099k8

ইউএসএনিউজঅনলাইন.কম : নিজ কমিউনিটি সহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা। গত ২৫ আগস্ট রোববার নিউইয়র্কের বীয়ার মাউন্টেন স্টেট পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইট্স, জ্যামাইকা, ব্রঙ্কস এবং ব্রুকলীন থেকে ৪টি বাস ছাড়াও নিজস্ব কার যোগে বিপুল সংখ্যক নেত্রকোনা জেলাবাসী বনভোজনে যোগ দেন। অন্যান্য জেলার বাসিন্দারাও অংশ নেন এ আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এর আগে সকালে বনভোজনে যাত্রার প্রাক্কালে বাসে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। বনভোজনে বাড়তি আনন্দ এনে দেয় প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সকলের অংশ গ্রহণে আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্কটি রূপ নেয় প্রবাসে একখন্ড নেত্রকোনায়।


সংগঠনের সভাপতি মোস্তফা জামান ইদ্রিসী, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু, উপদেষ্টা মেজর (অব.) হালিম খান, মো. খায়রুল ইসলাম, আসমা আক্তার, ইয়াসমিন ইদ্রিছী সহ কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপদেষ্টা শাহ মাহবুব হক বুলু উৎসবমুখর পরিবেশে বনভোজন উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতি মোস্তফা জামান ইদ্রিসীর সভাপতিত্বে এবং উপদেষ্টা ইয়াসমীন ইদ্রিছী ও কার্যকরী সদস্য খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু, পিকনিক উযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মাদ বজলুর রহমান, সদস্য সচিব শাহজাহান শফিক, প্রধান সমন্বয়কারী ফকরুল ইসলাম, সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মো: লোকমান হোসেন চৌধুরী, বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র সভাপতি মাহবুবুল আলম খসরু ও স্থায়ী কমিটির প্রধান মো. নাসির উদ্দিন সহ নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ করা হয়। পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া অনুষ্ঠানের পর নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের সুস্বাদু খাবার দিয়ে সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। এর মধ্যেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে অংশ নেয়া বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখেন।

খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র‌্যাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট বিজয়ী হন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু।

অনুষ্ঠানে স্পন্সর ছিল নিউইয়র্ক ইন্সুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, এটর্ণী মঈন চৌধুরী, এটর্ণী ব্রুস ফিসার, আল আকসা রেষ্টুরেন্ট, খলিল বিরিয়ানী হাউজ, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী, স্টার্লিং ফার্মেসী, সাফোয়ান ট্যাভেলস, পার্কচেস্টার রিয়েলিটি, বাংলা টাউন সুপার মার্কেট ও শপ ফর শপ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডা. নূরুল ইসলাম তালুকদার।

বনভোজনে নেত্রকোনা প্রবাসীদের স্বপরিবারে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মোস্তফা জামান ইদ্রিসী, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু। এসময় তারা সংগঠনের বিভিন্ন কর্মকান্ডসহ বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সংশ্লিষ্ট সকলের অক্লান্ত শ্রম ও চেষ্টায় এই আয়োজন সম্পূর্ণ সফল হয়েছে। আগামী বছর আরো জমজমাট বনভোজন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সকলকে স্বপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান তারা।

অতিথি ও সদর‌্যরা সুন্দর নির্মল আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

সার্বিক তত্বাবধানে ছিলেন : সভাপতি মোস্তফা জামান ইদ্রিছী, সহ-সভাপতি মো. বজলুর রহমান নয়ন, হিতেন্দ্র নারায়ন দত্ত, শাহ মাজহারুল হক, হারুনুর রশিদ, আনোয়ারু লইসলাম আনোয়ার, মো. জিল্লুর রহমান ও শাখের আহমেদ লেলিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান সফিক ও এএইচ এম কায়সার, সহ সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান, কোষাধ্যক্ষ মো. মুখলেসুর রহমান সুজন, প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোবাশ্বের আহমেদ রূপন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা মাহবুব মামুন, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক সহ জানি প্রমী, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ ক্রীড়া সম্পাদক পাবেল আহমেদ, মহিলা সম্পাদক পলাশ আকন্দ, সহ মহিলা সম্পাদক দোলা ফকরুল, মহিলা বিষয়ক সম্পাদক কাজী তাসনীন শিপ্রা, প্রকাশনা সম্পাদ প্রাণজিত দত্ত মজুমদার, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, সহ সাহিত্য সম্পাদক আবদুল্লুাহ আল মুজাহিদ, দপ্তর সম্পাদক মো. আল আমিন, আন্তর্জাতিক সম্পাদক মো. জাকারিয়া, আন্তর্জাতিক সম্পাদক আবু তালেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেবল কান্তি দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আমিরুল ইসলাম এবং কার্যকরী মো. বজলুর রহমান, খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীম, নির্মল দে, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন, মনোরঞ্জণ পন্ডিত, প্রণয় চন্দ্র পাল ও রূপণ চন্দ্র আচার্য।
পরামর্শদাতাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা জহুরুল হক, উপদেষ্টা মেজর (অব.) হালিম খান, ইকবাল হায়াৎ খান, শফিকুল আমিন, মো. বসির ফারুক, মো. খায়রুল ইসলাম, লুৎফর আলী, এস এম কিউ ফয়সাল, আসমা আক্তার, ইয়াসমিন ইদ্রিছী, শাহ মাহবুব হক বুলু ও ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV