Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: August 27, 2019 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২৫ আগস্ট রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্ক ও নিউজার্সীতে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর নিউজার্সীর ক্রেইগমোর রিক্রেশন কমপ্লেক্সে নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য সব আয়োজনে। বনভোজনে কমিউনিটির গন্যমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক সিলেট দক্ষিণ সুরমাবাসী যোগ দেন। বনভোজনটি পরিনত হয় সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ছফিউর রহমান বাবলু, মনসুর আহমদ চৌধুরী, মো. হক সিরাজ, আব্দুল আহাদ হেলাল, শামীম আহমদ, আল আমিনুল হক পান্না, জামাল উদ্দিন, ওলিউর রহমান তোরণের উদ্যোগে সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র এ বনভোজন অনুষ্ঠিত হয়। খেলাধূলার দায়িত্বে ছিলেন মিসবাহ উদ্দিন এবং র‌্যাফেল ড্র’র দায়িত্বে ছিলেন এনামুল বারী মজনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম মাছুম। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সীর পেটারসনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালিক ও সিলেট ওসমানী নগরের সাবেক ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, উপদেষ্টা বেলাল চৌধুরী, আবদুল কাদির আশিক।

আয়োজকরা জানান, এদিন দুপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপি বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়।
বনভোজনে প্রবাসের জনপ্রিয় শিল্পী প্রমি তাজ সহ অন্যান্য শিল্পিরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীরা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে রাখেন উপস্থিত দর্শক-শ্রোতাদের। বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধূলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ১১ টি ইভেন্টের উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র।

বনভোজনে বারবিকিউ সহস সুস্বাদু খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র’র পুরস্কারের মধ্যে ছিল : ১ম পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, ২য় ও ৩য় পুরস্কার আই ফোন সিক্স এস, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ পুরস্কার ছিল লেপটপ। এছাড়াও র‌্যাফেল ড্রতে আরও ৫টি বিশেষ পুরস্কার ছিল।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ পিকনিক আয়োজন সম্ভব হয়েছে। অথিতিরা চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।
নিউইয়র্ক, নিউজার্সী সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমার প্রায় ৫’শ প্রবাসী যোগ দেন এ বর্ণাঢ্য উৎসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV