Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সাংবাদিক গোলাম সারওয়ার স্মরণে লসএঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেসক্লাব

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 27, 2019 | 10:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রয়াত সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়েছে। লসঅ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেসক্লাব এই কর্মসূচীর আয়োজন করে গত শনিবার। লসঅ্যাঞ্জেলেস সিটির বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কাজী মশহুরুল হুদা। গোলাম সারওয়ারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। তিনি বলেন কিংবদন্তি সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকতার এক অনন্য প্রতিষ্ঠান। তাঁর মৃত্যুতে জাতি এক ক্ষণজন্মা গুণীজন হারিয়েছে যা পূরনীয় নয়।

প্রেসক্লাব সাধারন সম্পাদক, এটিএন বাংলা ও দৈনিক সমকাল প্রতিনিধি লস্কর আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রয়াত গোলাম সারওয়ারের জামাতা বিশিষ্ট ব্যবসায়ী মিয়া আবদুন নাঈম হাবিব, কমিউনিটি নেতা ও সমাজসেবক শেখ গোলাম এহিয়া, প্রেস ক্লাব প্রধান উপদেষ্টা ও বিশিস্ট ক্রীড়া সংগঠক এম কে জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক ডা: রবিআলম, সহ সভাপতি নাজমুল হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারন সম্পাদক রানা হাসান মাহমুদ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন, ক্যালিফোর্নিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সভাপতি খন্দকার আলম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আরটিভি প্রতিনিধি হাবিবুর রহমান ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম গোলাম সারওয়ারের একমাত্র কন্যা সুষমা সারওয়ার রতœা এবং সহোদর বোন আনারকলি হান্নান জো¯œাও ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ এবং মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল। এনআরবি নিউজ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV