Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের আদালতে জনসন অ্যান্ড জনসনকে ৪৮৬২ কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: August 28, 2019 | 12:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক আদালত ঐতিহাসিক এক রায়ে ওষুধ প্রস্ততকারক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে প্রায় ৪৮৬২ কোটি টাকা (৫৭ কোটি ২০ লাখ ডলার) জরিমানা করেছে। এই অর্থ তাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। আফিম জাতীয় মাদকাসক্তিকে উৎসাহিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এমন রায় দিয়েছেন ওকলাহোমার নরম্যানে অবস্থিত ক্লিভল্যান্ড কাউন্টির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক থাড বলকম্যান। রায়ের পর পরই ওই কোম্পানি থেকে বলা হয়েছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
 
আফিম জাতীয় মাদক তৈরিকারী ও বিতরণকারীদের বিরুদ্ধে এমন হাজার হাজার মামলা আছে। তার মধ্যে এই মামলাটি প্রথম বিচারে উঠেছে। এ বছরের শুরুর দিকে ‘অক্সিকন্টিন’ প্রস্তুতকারক পারদু ফার্মার সঙ্গে ২৭ কোটি ডলার, টেভা ফার্মাসিউটিক্যালের সঙ্গে ৮ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে সমস্যা মিটিয়ে ফেলে ওকলাহোমা রাজ্য। কিন্তু বিচারের কাঠগড়ায় রয়ে যায় জনসন অ্যান্ড জনসন।

বিচারক থাড বলেছেন, প্রসিকিউটররা এমন তথ্য তুলে ধরেছেন যে, উচ্চ মাত্রার আসক্তি সৃষ্টিকারী বেদনানাশক অনুমোদন করে জনগণের ক্ষতিতে ভূমিকা রেখেছে জনসন অ্যান্ড জনসন। এতে ওকলাহোমার হাজার হাজার মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ সংকট অত্যাসন্ন এক বিপদ। ফলে ওই কোম্পানিকে যে জরিমানা করা হয়েছে তা আসক্তদের যতœ ও চিকিৎসায় ব্যয় করা হবে।
  
ওকলাহোমায় এই মাদকের নাম অপিয়ড। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২০০০ মামলার বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। যদি এর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো সমস্যা মিটিয়ে না ফেলে তাহলে তা ওহাইওতে বিচারে উঠবে অক্টোবরে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ১৯৯৯ থেকে ২০১৭ সালের মধ্যে অতিমাত্রায় অপিয়ড ব্যবহারের কারণে চার লাখ মানুষ মারা গেছে। ২০০০ সাল থেকে ওকলাহোমায় অতিমাত্রায় অপিয়ড ব্যবহারে ৬ হাজার মানুষ মারা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV