Sunday, 25 October 2026 |
শিরোনাম
হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে জুয়ানা’র বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 28, 2019 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)’র বার্ষিক বনভোজন গত ২৫ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের হ্যামেষ্টেড লেক ষ্টেট পার্কে। সকাল থেকেই বিভিন্ন ব্যাচের এ্যালামনাই পার্কের ছায়াঘেরা বনভোজন স্পটে জড়ো হতে থাকে, বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় নবীন-প্রবীণ এ্যালামনাই এর সমন্বয়ে এক চমৎকার মিলনমেলায়।

বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হবার কারণে এ্যালামনাইদের একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সব সময়ই পারিবারিক সম্পর্কের মতো। ফলে বছরের এই দিনে সবাই যেন পারিবারিক মিলনমেলায় মিলিত হবার অপেক্ষায় থাকে। বনভোজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে সবব্যাচের দেড় শতাধিক এলামনাই এবং অতিথির উপস্থিতিতে মিলণমেলায় পরিনত হয়। বেলা ১১ টায় জুয়ানার নির্বাচন কমিশনার গোলাম হায়দার সারোয়ারের সভাপতিত্বে বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: জিয়াউল হকের পরিচালনায় উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, মো: ফরিদ হোসেন, মশিউর রহমান কামাল, মো: মনিরুল ইসলাম ও সাবেক সভাপতি এবং বনভোজন কমিটির আহবায়ক রিয়াজুল কাদের জহির, সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, জুয়ানার সাংগঠনিক সম্পাদক ভগবতী কর্মকার, সহ সাধারণ সম্পাদক মো: সোহেল হোসেইন, কোষাধ্যক্ষ মো: জালাল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল বারী তিতাস, সদস্য জুনারো জাফরী, মনোয়ার হোসেন মাহাথীর। আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও প্রতিযোগিতা আর ভোজন বিলাসীদের জন্য দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক দেশীয় খাবার।

বনভোজনের আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলাধুলাসহ র‌্যাফেল ড্র। এতে আইপেড, ল্যাপটপ, টিভিসহ ছিল অনেকগুলো পুরস্কার। সবশেষে বনভোজন উদযাপন কমিটির আহবায়ক উপস্থিত সবাইকে জুয়ানার বনভোজনে অংশগ্রহন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং এ্যালামনাইদেরকে জুয়ানা’র ভবিষ্যত কর্মকান্ডে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হবার আহবান জানান। পড়ন্ত বিকেলে সকলে ছায়াঘেরা পরিবেশে ভ্রমণ শেষ করে আনন্দমন নিয়ে নিজ গন্তব্যে ফিরেন। উল্লেখ্য, সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ এর মায়ের মৃত্যুতে বাংলাদেশ সফরে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ