Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভিওএ’র দক্ষিন এশিয়া বিভাগীয় প্রধান আকবর আয়াজির মৃত্যুতে ফ্যান ক্লাবের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 29, 2019 | 12:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভিওএ’র দক্ষিন এশিয়া ও নিকটপ্রাচ্য বিভাগের পরিচালক ও বিশিস্ট আন্তর্জাতিক বেতার ব্যক্তিত্ব আকবর আয়াজির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব্স। বুধবার প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবন্দ বলেন, বাংলা বিভাগ তথা বাংলাদেশের প্রতি তাঁর গভীর আগ্রহের বিষয়টি শ্রোতা হিসেবেও আমরা সবসময় উপলব্ধি করতে পারতাম।

আকবর আয়াজি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের ঐতিহাসিক মুহুর্তে বাংলা বিভাগে এসে বিভাগীয় প্রধান রোকেয়া হায়দার সহ বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন। এই স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিকে তিনি অভিনন্দিত করেন। রোকেয়া হায়দারের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি চালু হওয়া ভিওএ রোহিঙ্গা ভাষার অনুস্ঠানের পেছনে তিনিই ছিলেন প্রধান প্রেরনাদাতা। এছাড়া আকবর আয়াজির কর্মকালে বাংলা বিভাগের অনুস্ঠানমালার কভারেজের পরিমান অভুতপূর্ব বৃদ্ধি পেয়েছে, যার উদাহারন হিসেবে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, চট্রগ্রাম, কক্সবাজার, বগুড়া সহ রাজধানী ঢাকাতেও বাড়তি সংবাদদাতা নিয়োগের বিষয়টি উল্লেখ করা যেতে পারে।

বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ফ্যান ক্লাব্স তাদের বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আফগান বংশ্দভুত এই ক্ষনজন্মা মিডিয়া ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনায় ক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে বলেও জানানো হয়। অন্যান্যদের ভেতর বিবৃতিতে সাক্ষর করেন মুনীর আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ ও যুবরাজ চৌধুরী।

উল্লেখ্য যে, আগামী শুক্রবার ভিওএ ফ্যান ক্লাব, বিজয়করা, চৌদ্দগ্রাম, কুমিল্লা ৩৫৮৩ বাংলাদেশের উদ্যোগ এ চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জুম্মা মসজিদে মরহুম আকবর আয়াজির রুহের মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ মাহফিল ও এতিমদের খাবারের ব্যবস্থা করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV