Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মার্কিন ভিসা বাতিল ফিলিস্তিনী তরুণের

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: August 29, 2019 | 1:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মার্কিন ভিসা বাতিল হয়েছে ফিলিস্তিনী এক তরুণের। সতের বছর-বয়সী লেবানিজ ওই তরুণের নাম আসা ইসমাইল আজওয়াই। গত শুক্রবার বোস্টন বিমানবন্দরে হাজির হওয়ার পর তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজওয়াই জানান, তার ফোন এবং ল্যাপটপ তল্লাশি করার পর মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা তার স্টুডেন্ট ভিসা বাতিল করেন। বন্ধুর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তাকে দায়ী করা যেতে পারে না, তিনি এই যুক্তি দেয়ার পরও কর্মকর্তারা তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেন।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের মুখপাত্র মাইকেল ম্যাকার্থি বলছেন, ‘সিবিপি তল্লাশিতে যেসব প্রমাণ পাওয়া গেছে’ তার ভিত্তিতে ঐ সিদ্ধান্ত নেয়া হয়। আজওয়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একটি স্কলারশিপ পেয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর তাকে লেবাননে ফিরে যেতে হয়। এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে, ‘এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ঐ ছাত্রের পরিবার এবং কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে।’ গত বছর জুন মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে, মার্কিন ভিসা প্রত্যাশী প্রায় সব আবেদনকারীকে তাদের সোশ্যাল মিডিয়ার বিস্তারিত জানাতে হবে। যাত্রীদের ফোন নম্বর এবং পাঁচ বছর আগে থেকে ব্যবহার হওয়া ইমেইল ঠিকানা জানাতে হবে বলেও তারা জানায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার গত বছর মার্চ মাসে এই নিয়মের কথা প্রস্তাব করে। কর্মকর্তারা সে সময় হিসেব করেছিলেন যে প্রায় দেড় কোটি ভিসা প্রত্যাশী এই নতুন ব্যবস্থার আওতায় পড়বেন। তবে ক‚টনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে কার্যকর হবে না এই নতুন নিয়ম। সূত্র : বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV