Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা মেলা ও ওপেন এয়ার লাইভ শো ১৫ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 29, 2019 | 9:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রতিবছরের মত এবারো বসছে জ্যামাইকা মেলা। আগামী ১৫ সেপ্টেম্বর রোববার জ্যামাইকার হিলসাইড এভিনিউর সুসান বি. অ্যান্থনি স্কুলের বিশাল খেলার মাঠে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত। মেলার মূল আকর্ষণ ‘ওপেন এয়ার লাইভ শো’। সবার জন্য উন্মুক্ত জ্যামাইকা মেলার টাইটেল স্পন্সর উৎসব ডটকম। মেলার গ্র্যান্ড স্পন্সর হিসেবে থাকছে সিলেট মটরস। নিউইয়র্কে বাংলাদেশী জ্যামাইকাবাসী সহ সকল প্রবাসীকে বিনোদন দিতে এবং বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরতে ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে জ্যামাইকা মেলার আয়োজন করা হচ্ছে। এবার মেলার আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অব জ্যামাইকা ইনক। এই সংগঠনের প্রাণপুরুষ, বাংলাদেশ সোসাইটির তিনবারের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাহালুল সৈয়দ উজ্জ্বল।

জ্যামাইকা মেলা মানেই সত্যিকারের বিনোদন। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার এক মহা আয়োজন। আর এ মেলা হয়ে ওঠে বাংলাদেশীদের মিলনমেলায়। সেই মিলনমেলায় গা ভাসাতে শুধু জ্যামাইকাবাসী নয়, নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশীরা ছুটে আসেন। এবারো যে তার ব্যতিক্রম হবে না, বরং থাকবে বাড়তি কিছু, এমনটাই জানালেন মেলার মূল উদ্যোক্তা বাহালুল সৈয়দ উজ্জ্বল। মেলা আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। বাহালুল সৈয়দ উজ্জ্বল আরো জানান, এবারের জ্যামাইকা মেলায় বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকারা আসছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন সহ চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, লেমন চৌধুরী, কান্তা আবীর, নিলয়, মাহি, তিয়াসা, এষনা, পারভেজ, তুলি, সোনিয়া প্রমুখ। থাকবে জনপ্রিয় ক্ষুদে সঙ্গীত ও নৃত্যশিল্পী আনিসার বিশেষ পরিবেশনা।

মেলায় যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসাবে মেলায় উপস্থিত থাকবেন। তারা হলেন, কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান ইভাট ক্লার্ক, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্দা ক্যাটজ, নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি ও জন ল্যু, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও এলিসিয়া হাইন্ডম্যান, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ডেনিক মিলার, বেরি গর্ডনচিক ও ররি ল্যান্সম্যান।

বাহালুল সৈয়দ উজ্জ্বল জানান, মেলায় থাকবে বাহারি রকমের স্টল। বাংলাদেশ ও আমেরিকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পণ্যসামগ্রী থাকবে এসব স্টলে। পোশাক-আশাক ছাড়াও থাকবে সুস্বাদু খাবারের সমারোহ। এবারের মেলার মূল পৃষ্ঠপোষক বোম্বে ট্রাভেল ও গ্রাফিক্স ইনক। এছাড়াও আরো কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান মেলায় সহযোগিতা করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, ইনফিনিটি মিডিয়া গ্রুপ, গ্লোবাল প্রসেস পয়েন্ট, সিলেট মটরস এবং এটর্নী পেরি ডি সিলভার, আলী খান রানা, ফ্যামিলি কেয়ার ফার্মাসি, অ্যাড অ্যান্ড টেক, খোকন রিয়েলটি ও স্টার কাবাব রেষ্টুরেন্ট। মিডিয়া পার্টনার থাকছে এনটিভি ও জ্যামাইকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ।

এছাড়া মেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন- আব্দুল বাসিত খান বুলবুল, সাইফুল্লাহ ভূঁইয়া, আহনাফ আলম, এম এ মজিদ আকন্দ, স্বীকৃতি বড়–য়া, মো. মনসুর, হায়দার আলী দেলোয়ার, এনাম সাকুর, আব্দুল আজাদ, সুলতান বুখারী, আব্দুল্লাহ আল মামুন, শাহ ফারুক রহমান, মহিবুব আলম, মনিরুজ্জামান মনির, আলী খান রানা, মাহবুব মুন্না, জিবরুল বাবু, নজরুল ইসলাম মামুন, আবু তাহির আসাদ, মো. দস্তগীর, আব্দুল কাদির লিপু, মাহবুবুল ফিরোজ, রজব আলী, সৈয়দ জহির টিপু, মকবুল পাটোয়ারী, আবুল কালাম আজাদ, মুহিদ, শাহ আলম, অজয় দাশ, বাদশা, মাসুদুর রহমান, মো. তুহিন, পানু, রেজাউল করিম রেজা, মনিরুল ইসলাম রনি, ওয়াকিল আহমেদ, রিফাত মাহিন প্রমুখ।

জ্যামাইকা মেলার উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মোর্শেদ আলম, নাসির আলী খান পল, ডা. ওয়াজেদ এ খান, শরাফ সরকার, সউদ চৌধুরী, আব্দুর রহমান, দিলীপ নাথ, ইসমাইল খান আনসারী, ডা. আব্দুল লতিফ, জহিরুল ইসলাম, আব্দুল আওয়াল সিদ্দিকী, কাজী কামাল, জাহিদুর রহমান খান, ফাহিম রেজা নূর, ওমর ফারুক খসরু, জাহিদুর রহমান খান কাঁকন, মোহাম্মদ সাবুল উদ্দিন, সৈয়দ মোস্তফা আল-আমীন, কামাল উদ্দিন ভূইয়া, সুলায়মান খান, ইলিয়াস খান ও শিবলী নোমানী। জ্যামাইকা মেলায় এখনো স্টল বুকিং চলছে। স্টল বুকিং এবং মেলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মেলার অন্যতম উদ্যোক্তা নাফিসা সৈয়দার সাথে ৯২৯-২৭৮-৬৪২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV