Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছে এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 29, 2019 | 5:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন। ফোবানার আমন্ত্রণে অ্যাসোসিয়েশন সভাপতি মাহাতাবুর রহমান নাসিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন জাপানপ্রবাসী থাতেইয়ামা কবির ও কাজী সারোয়ার হাবিব, ওমানপ্রবাসী মো. ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফ উর রহমান ও আবুল কালাম আজাদ, হংকংপ্রবাসী এম.আর. খান শাহীন, সুইডেনপ্রবাসী কাজী শাহ আলম জুন, কাতারপ্রবাসী আব্দুল আজিজ খাঁন, সিঙ্গাপুরপ্রবাসী ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

আগামী ৩০ আগস্ট শুক্রবার নিউইর্য়কের লং আইল্যান্ডে অ্যারিনা নাসাউ কলিসিয়ামে শুরু হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)-এর তিন দিনব্যাপী এই সম্মেলন। বাংলাদেশসহ বিভিন্ন চেম্বার ও বড় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা ও শিল্পী এতে যোগ দিচ্ছেন। উপস্থিত থাকবেন উত্তর আমেরিকার ১০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি। ‘আমাদের সন্তান আমাদের গর্ব’ স্লোগান নিয়ে সম্মেলনের কর্মসূচিতে রয়েছে ৮টি বিষয় ভিত্তিক সেমিনার, কাব্য জলসা ও সাহিত্য আড্ডা। দ্বিতীয় দিনে বিজনেস নেটওর্য়াকিং অধিবেশনে সারাবিশ্বের ৩ শতাধিক ব্যবসায়ীর সাথে মিলিত হবেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV