সর্বোচ্চ গতিতে গাড়ি চালনার রেকর্ড ভাঙ্গতে গিয়ে মারা গেলেন মার্কিন রেসার জেসি কম্বস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নতুন রেকর্ড গড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন দ্রুতগতির মার্কিন নারী কার রেসার ও টেলিভিশন ব্যক্তিত্ব জেসি কম্বস। সিএনএন জানায়, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব অরেগনে নিজের জেট চালিত গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ৩৯ বছর বয়সী জেসি কম্বস। এতে তার মৃত্যু ঘটে।
পরিবারের দেয়া এক বিবৃতিতে কম্বসকে সদা হাস্যোজ্জ্বল ও ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবে অভিহিত করে বলা হয় অনেকের জন্য তিনি অনুপ্রেরণা। কম্বস ছিলেন চার চাকার রেসে সবচেয়ে দ্রুতগামী নারী। নর্থ আমেরিকা ঈগল সুপারসনিক স্পিড চ্যালেঞ্জার টিমের সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে ঘণ্টায় ৩৯৮ মাইলের রেকর্ড স্পর্শ করেন কম্বস। ১৯৭৬ সালে নারী রেসার হিসেবে কিটি ওনীল রেকর্ড করেছিলেন ঘণ্টায় ৫১৩ মাইল পাড়ি দিয়ে। সেটিই এখন পর্যন্ত নারী রেসারদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তার নিজের গড়া রেকর্ড ভাঙতে পারলেন না কম্বস।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








