‘আন্তর্জাতিক সমর্থন আদায়ে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফর করবেন’

শহীদুল ইসলাম: যুক্তরাষ্ট্র সফররত বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম বলেছেন, দেশে আইনের শাসন নেই। স্বৈরশাসকের জগদ্দল পাথর জনগণের উপর চেপে বসেছে। তাই আন্দোলনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন আদায় করে এ সরকারকে হঠাতে হবে। এজন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন। এ সময় তিনি দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাজিম উদ্দিন আলম। নিউইয়র্কে খালেদা জিয়াকে সংবর্ধনা দেয়া নিয়ে বিএনপির বিবদমান দু’গ্রুপের ঐক্য প্রক্রিয়ার অংশ হিসাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্ত এক গ্রুপের আহ্বায়ক চৌধুরী সারওয়ারুল হাসান, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, আকতার হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নাজিমউদ্দিন আলম বলেন, বিএনপি চেয়ারপারসনের সংবর্ধনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। এর অবসান হয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবেই খালেদা জিয়ার সংবর্ধনা হবে। প্রসঙ্গত আগামী ২১ মে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন। ২২ মে নিউইয়র্কে তাকে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র বিএনপি। বর্তমানে খালেদা জিয়া যুক্তরাজ্য সফর করছেন। ইত্তেফাক
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের