Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পার্কচেস্টার জামে মসজিদে সামার প্রোগ্রাম সমাপনী উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: September 2, 2019 | 2:39 PM

https://www.youtube.com/watch?v=56wuAqjuxBs

https://www.youtube.com/watch?v=zStktfKLImY

https://www.youtube.com/watch?v=_7Op2eFJLAg

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদে সামার প্রোগ্রাম সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে দুই মাসব্যাপী সামার স্কুল প্রোগ্রামের ক্লোজিং সেরেমনি গত ১ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম ও সামার প্রোগ্রামের শিক্ষক মাওলানা মোখলেসুর রহমানের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি আঃ শহীদ, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য আঃ বাছির খান, সামার প্রোগ্রামের শিক্ষক হাফিজ আদিল, হাফিজ হাসান আহমেদ, হাফিজ মাওলানা নূর মোহাম্মদ, হাফিজ জাবেদ আহমেদ, হাফিজ রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণকারী ১৫০ জন ছাত্র-ছাত্রীকে কোর্স সমাপনি সার্টিফিকেট সহ পুরস্কার প্রদান করা হয়। বিপুল সংখ্য্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষক ও কমিটি নের্তৃবৃন্দ। তারা বলেন, সন্তানদের ইসলামী শিক্ষার মাধ্যমে আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করে তুলতে হবে। এলক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ জানান, প্রতি শনি ও রোববার মসজিদে ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার ক্লাশ পূর্বের ন্যায় যথারীতি চলবে।
উপস্থিত অভিভাবকবৃন্দ দুইমাস ব্যাপী এই সামার প্রোগ্রামে দ্বীনি শিক্ষায় তাদের সন্তানদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বশীলদের প্রসংশা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন থাকায় মুসলিম শিক্ষার্থীরা এ সুযোগে বিশেষ ইসলামী শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। সামার ভেকেশান শেষে স্কুলে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV