Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পাকিস্তানে মার্কিন সহায়তা প্রশ্নে সিনেটর জন কেরির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: May 19, 2011 | 1:31 AM

ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেন হত্যার পর পাকিস্তানকে অর্থ সহায়তা অব্যাহত রাখা নিয়ে কংগ্রেস সদস্যরা কঠিন প্রশ্ন তুলছেন বলে সোমবার পাকিস্তান সরকারকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর জন কেরি।ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, ২ মে গোপনে লাদেন হত্যা অভিযান চালানো এবং পাকিস্তানি সেনাবাহিনীকে ক্ষুব্ধ করে তোলার জন্য ক্ষমা চাইতে তিনি ইসলামাবাদ সফরে আসেননি।তবে তিনি একথাও বলেন, এ ঘটনার পরও যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক অটুট রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের সামনের পথ কথা নয়, কাজের মধ্য দিয়ে নির্দিষ্ট করা হবে। কেরি বলেন, বিন লাদেনের অবস্থান সম্পর্কে না জানা এবং তার হদিস না পাওয়ার পাকিস্তানি ব্যাখ্যার পর অনেক কংগ্রেস সদস্যই অর্থ সহায়তা নিয়ে জোর প্রশ্ন তুলছেন বলে আমি আমাদের পাকিস্তানি বন্ধুদের জানাতে চাই। রয়টার্স

ট্যাগ:
Situs Streaming JAV