Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির একক কমিটি করবেন না : নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: September 3, 2019 | 4:12 PM

https://www.youtube.com/watch?v=hahxEetx5xc

ইউএসএনিউজঅনলাইন.কম : দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট অভিনেতা বাবুল আহমেদ বলেছেন, যারা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি/সেক্রোরী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সে স্বপ্ন কোন দিনও পূরণ হবে না। কারণ তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপির একক কোন কমিটি করবেন না। স্টেট কমিটি করবেন। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে স্থানীয় সময় ২ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ইমরান শাহ রনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ একে আজাদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মার্শাল মুরাদ, জাকির হাওলাদার, হাফিজুর রহমান, আফজালুর রহমান, এমডি সোলেমান, রিপন সরদার, কাজী মনির, আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় জাতীয়তাবাদী সমর্থক বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মমতাজ উদ্দিন। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘ্যায়ু কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন আব্দুস সালাম।

জাসাসের সিনিয়র সহ সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ বর্তমান সরকারের নানা দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, দমন-পীড়ন চালিয়ে কেউই ক্ষমতাকে স্থায়ী করতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না।

পরে সভায় নিউইয়র্ক স্টেট বিএনপির পুনর্গঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। পুনর্গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন : সভাপতি ইমরান শাহ্ রন, সিনিয়র সহ-সভাপতি মোঃ একে আজাদ, সহ সভাপতি মির্জা মামুন রশীদ, মোঃ হাফিজুর রহমান, আক্তার উজ্জামান হ্যাপী, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান স্বপন, এমডি সোলাইমান, আনোয়ার হোসেন, মোঃ মাসুম, জিল্লুর রহমান শাহীন, মোঃ সেলিম হোসেন ও মোঃ নুরুল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী মনির, সাহিত্য সম্পাদক মো. রিপন সরকার, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ সোলাইমান সরকার জীবন, দপ্তর সম্পাদক মামুন রশীদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাদল, সাংস্কৃতিক সম্পাদক হারুনর রশীদ, ক্রীড়া সম্পাদক মহিবুর হাসান শিহাব, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফ হোসেন, কার্যকরী সদস্য মোঃ সোহরাব হোসেন, আফজালুর রহমান, এস এম রউফ, হাজী মোঃ মমতাজ আহমেদ, মোঃ মমতাজ উদ্দিন, তোফাজ্জল হক, সফিকুল্লাহ, মোঃ শহিদ উল্লাহ্ ও মোঃ সুফিয়ান চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV