Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: September 3, 2019 | 6:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল−ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি আজ ৩ সেপ্টেম্বর ২০১৯ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে নারীর স্বাধীনতা, সমতা ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন সমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান। মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে¬খ করেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রী কনস্যুলেট জেনারেলের কার্যক্রমের প্রশংসা করেন।

কনসাল জেনারেল ফয়জুননেসা আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান শিশু-কিশোরদের মাঝে বাংলা ভাষা শিক্ষার বিস্তারে বাংলা ভাষার বই বিনামূল্যে প্রদানের কার্যক্রমটি প্রতিমন্ত্রী প্রশংসা করেন। মাননীয় প্রতিমন্ত্রী নতুন প্রজন্মের মাঝে বাংলা চর্চা এবং বাংলা সংস্কৃতি প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী অপেক্ষমাণ কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হস্তান্তর করেন। এ সময় কনস্যুলেট এবং ঢাকা হতে আগত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV