নিউইয়র্কের জেলে বিশেষ নজরদারিতে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার আইএমএফ প্রধান কান
ইউএসএনিউজ ডেস্ক: যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার আইএমএফ প্রধান ডোমিনিক স্ট্রস-কানকে নিউইয়র্কের জেলে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তিনি যাতে কোনভাবে আত্মহত্যা করতে না পারেন সেজন্য ৬২ বছরের কানকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, চারদিন আগে হোটেলের এক পরিচারিকার যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় কানকে। ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম দাবিদার আইএমএফ প্রধানের ওপর এখন ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে জেল কর্তৃপক্ষ। তাঁকে বিশেষ ধরনের পোশাক পরিয়ে রাখা হয়েছে। বন্দীরা যাতে কোনভাবেই নিজের ক্ষতি না করতে পারে সেদিকে তাকিয়েই বিশেষভাবে ওই পরিধেয় তৈরি করা হয়েছে। ওই পোষাকে বন্দীরা কোনও কিছুই লুকিয়ে রাখতে পারে না। নিউইয়র্কের রাইকার আইল্যান্ড জেলে রাখা হয়েছে কানকে।
এদিকে কানের নিগ্রহের শিকার পরিচারিকা এখনও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেন নি। এখনও তিনি বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেন নি বলে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে উদ্ধৃত করে জানিয়েছে এবিসি নিউজ। ওই বন্ধুটি জানিয়েছেন,’ও আজও কান্নাকাটি করছে। ও মানসিকভাবে চূড়ান্ত বিধ্বস্ত।’
নিউইয়র্কের সোফিটেল হোটেলের ওই পরিচারিকা সেন্ট লুইকস হাসপাতালে চিকিৎসাধীন। এই হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করছেন। এখানেই গত শনিবারের ঘটনার পর তাঁকে জেরা করেছিল নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারা। তার বন্ধু আরও জানিয়েছেন, কিভাবে সব ঘটনা ঘটল তা এখনও ভেবে পাচ্ছে না সে। হাসপাতাল থেকে তাঁকে ফোন করেছেন ওই মহিলা। কানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত যৌন নিগ্রহের শিকার ১৫ বছরের কন্যাসন্তানের মা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তাঁর বন্ধু।সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030