যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার আয়োজিত ‘জাতীয় শোক দিবস’র মাসব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত : পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদন্ড কার্যকরে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার আয়োজিত ‘জাতীয় শোক দিবস’র মাসব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১শে আগস্ট রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, গোলাম রাব্বানী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, নুরে আলোম জিকু, শ্যামল কান্তি, কাজী জাকির, আবদুর রহমান, সহ আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতাও পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানিয়ে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে গত ১ আগস্ট মাসব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়। গত ৩১শে আগস্ট মাসব্যাপি এ কর্মসূচি শেষ হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








