Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত শাহেদের জানাযা বুধবার বাদ এশা ওজনপার্ক মসজিদে, দাফন বৃহস্পতিবার : হত্যাকারিরা গ্রেফতার না হওয়ায় প্রবাসীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: September 4, 2019 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দুর্বৃত্তের গুলিতে ২ সেপ্টেম্বর সোমবার ভোররাত সাড়ে ৪টায় নিউইয়র্ক সিটির রিচমন্ড হিলে নিহত বাংলাদেশী যুবক শাহেদ উদ্দিন (২৭) এর জানাযা অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর বুধবার বাদ এশা (রাত ৯টায়) ওজনপার্কের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে। নিহত শাহেদের বাবা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিনের উদ্ধৃতি দিয়ে কমিউনিটি লিডার আবু নাসের আরো জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তার লাশ নেয়া হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে। সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে, একই সময়ে গুলিতে আহত অপর বাংলাদেশী যুবক ইপু জামান (২৭) কে চিকিৎসার পর সোমবার বিকেলে জ্যামাইকা হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন যে, নাইট ক্লাবে সৃষ্ট গন্ডগোলের ভিকটিম হয়েছেন তারা। কারণ, গন্ডগোলে লিপ্তদের একজন (কৃষ্ণাঙ্গ) বাইরে এসে তাদের মধ্যে ঢুকে পড়েছিল। সে সময় দৃর্বত্ততরা ব্রাশ ফায়ার করলে শাহেদের বুকে তা বিদ্ধ হয়। ইপুর দু’পায়েই গুলি লাগে। এবং ঐ ২৮ বছর বয়েসী কৃষ্ণাঙ্গের বুক ভেদ করেছে আরেকটি গুলি। সে এখনও হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাত সাড়ে ৪টায় বিবদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এদিকে, শাহেদকে গুলিবর্ষণকারি কেউই ঘটনার ৪৮ ঘন্টা পরও গ্রেফতার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এহেন হত্যাযজ্ঞে লিপ্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV