নিউইয়র্কে ড. ইউসুফের মাগফিরাত কামনায় বাংলাদেশ সোসাইটির দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ এর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ইন্ক। গত ২ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে এলমাহাস্টস্থ সোসাইটির অফিসে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা ফায়েক উদ্দিন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মরহুমের সহকর্মী ফার্মাসিস্ট নূরুল হক, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ট্রাস্টিবোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বুরহান, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এমকে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, কার্যকরি সদস্য আজাদ বাকির, সাবেক কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests