Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আইএমএফ প্রধানের পদ থেকে স্ট্রস কানের পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: May 19, 2011 | 12:06 PM

ইউএসএনিউজ ডেস্ক: আইএমএফ প্রধান স্ট্রস কান বুধবার পদত্যাগ করেছেন।আইএমএফ এর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, আমার জন্য এটা অত্যন্ত দু:খের হলেও আইএমএফ প্রধান পদ থেকে আমি পদত্যাগ করছি।
উল্লেখ্য, চারদিন আগে হোটেলের এক পরিচারিকার যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় কানকে। ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম দাবিদার আইএমএফ প্রধানের ওপর এখন ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে জেল কর্তৃপক্ষ। তাঁকে বিশেষ ধরনের পোশাক পরিয়ে রাখা হয়েছে। বন্দীরা যাতে কোনভাবেই নিজের ক্ষতি না করতে পারে সেদিকে তাকিয়েই বিশেষভাবে ওই পরিধেয় তৈরি করা হয়েছে। ওই পোষাকে বন্দীরা কোনও কিছুই লুকিয়ে রাখতে পারে না। নিউইয়র্কের রাইকার আইল্যান্ড জেলে রাখা হয়েছে কানকে।এদিকে কানের নিগ্রহের শিকার পরিচারিকা এখনও ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেন নি। এখনও তিনি বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেন নি বলে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে উদ্ধৃত করে জানিয়েছে এবিসি নিউজ। ওই বন্ধুটি জানিয়েছেন,’ও আজও কান্নাকাটি করছে। ও মানসিকভাবে চূড়ান্ত বিধ্বস্ত।’
নিউইয়র্কের সোফিটেল হোটেলের ওই পরিচারিকা সেন্ট লুইকস হাসপাতালে চিকিৎসাধীন। এই হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করছেন। এখানেই গত শনিবারের ঘটনার পর তাঁকে জেরা করেছিল নিউইয়র্ক পুলিশের গোয়েন্দারা। তার বন্ধু আরও জানিয়েছেন, কিভাবে সব ঘটনা ঘটল তা এখনও ভেবে পাচ্ছে না সে। হাসপাতাল থেকে তাঁকে ফোন করেছেন ওই মহিলা। কানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত যৌন নিগ্রহের শিকার ১৫ বছরের কন্যাসন্তানের মা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তাঁর বন্ধু।
ট্যাগ:
Situs Streaming JAV