Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: September 4, 2019 | 3:51 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত ৩ সেপ্টেম্বর মংগলবার রাত আটটায় নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ’মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এই পরিচিতি সভা আটলান্টিক সিটির ২০৩, নর্থ সভরেন এভিনিউতে অবস্থিত ‘ফোনিক্স হল’এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টির নির্বাহী ডেনিস লেভিনসন।

আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে রিপাবলিকান দলীয় এসেম্বলীম্যান প্রারথী ফিল গুয়েনথা, জন রিসলি জুনিয়র, আটলান্টিক কাউনটির নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেনিস লেভিনসন, ফ্রি হোল্ডার প্রার্থী এমি এল গেটো, সুমন মজুমদার, কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া, জেসি কাটয প্রমুখ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ফারুক তালুকদার সভায় সভাপতিত্ব করবেন এবং সভা সঞ্চালনা করবেন সংগঠনের সাধারন সম্পাদক শেখ শিমুল ও সুমন মজুমদার। সভায় বক্তব্য রাখেন রেজাউল ইসলাম খালিদ, আকবর হোসেন, রওশনউদদীন প্রমুখ। সভায় বক্তারা আগামী পাঁচ নভেম্বর, মংগলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান। একমাএ বাংলাদেশি আমেরিকান ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদারকে জয়যুক্ত করার জন্য বক্তারা সবাই উদাত্ত আহবান জানান। সভায় বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সভায় যোগ দেন। বাংলাদেশি–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক তালুকদার ও সাধারন সম্পাদক শেখ শিমুল প্রবাসী বাংলাদেশিদের উক্ত সভায় যোগদান করে অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV