Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

৩৪তম ফোবানা টেক্সাসে, ৩৫তম ফোবানার দু’টি কনভেনশন ওয়াশিংটনে!

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: September 4, 2019 | 11:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ৩দিনবাপী ফোবানা কনভেনশন সমাপ্ত হয় ১ সেপ্টেম্বর রোববার রাতে। আগামী বছরে টেক্সাসের ডালাস শহরে অনুষ্ঠিত হবে ৩৪তম কনভেনশন। ৩৪তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস।

এদিকে ৩৩তম ফোবানার শেষদিনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশন আয়োজন করার জন্য নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। তুমুল ভোটাভুটির মাধ্যমে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মাহবুব রেজা রহিম, সহকারি নির্বাচন কমিশনার ড. হালিদা হানুম এবং তামান্না চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই নির্বাচনে ফোবানা সম্মেলন ২০২১ আয়োজনের জন্য দরখাস্ত করেন বৃহত্তর ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস), বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এবং ক্যালিফোর্নিয়ার সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লস এঞ্জেলেস।

দরখাস্ত চুড়ান্ত বাছাই পর্বে ক্যালিফোর্নিয়ার সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব লস এঞ্জেলেস তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে পরে ওয়াশিংটনের দুটি সংগঠন নির্বাচনে অংশগ্রহন করে। নির্বাচনে সবোচ্চ ত্রিশ ভোট পেয়ে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস) ওয়াশিংটনে ফোবানা সম্মেলন ২০২১ আয়োজন করবার গৌরব অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) পায় ১৮ ভোট।

এদিকে নির্বাচনে হেরে গিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) কর্মকর্তারা তড়িঘড়ি ছুটে যান নিউইয়র্কের লাগোয়ার্ডিয়ার মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত অন্য একটি সম্মেলনে। সেখানে বাগডিসি নেতৃবৃন্দ সম্মেলনের নেতৃবৃন্দের সাথে রুদ্ধধার বৈঠকে বসেন। বৈঠকে বাগডিসির পক্ষে উপস্থিত ছিলেন বাগডিসির সহ সভাপতি নুরুল আমিন নুরু, সহ সভাপতি কচি খান, সদস্য ও ফ্রেন্ডস্ এন্ড ফ্যামেলীর আবু রুমি, বাগডিসি সহ সভাপতি রোখসানা পারভিনের স্বামী গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে ওয়াশিংটনে ২০২১ সালে সম্মেলন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়নি। এদিকে সোস্যাল মিডিয়ায় বাগডিসির সমর্থকদের বিভিন্ন পোষ্টে ২০২১ সালে ওয়াশিংটনে সম্মেলন আয়োজন করছে বলে জানা যায়।

এদিকে ফোবানা এক্সিকিউটিভ কমিটি ২০১-২০ সালের জন্য নির্বাচিত হয়েছেন চেয়ারপার্সন-শাহ হালিম, ভাইস চেয়ারপার্সন-জাকারিয়া চৌধুরী, নির্বাহী সচিব-ড. আহসান চৌধুরী হিরু, যুগ্ম সচিব-ড. রফিক খান এবং ট্রেজারার-নাহিদুল খান সাহেল। নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং ৯ জন মেম্বার নির্বাচিত হয়েছেন মীর চৌধুরী, নার্গিস আহমেদ, আবির আলমগীর, রবিউল করিম বেলাল, জসিম উদ্দিন, জাহিদ হুসেন, সাদেক খান, এটিএম আলম এবং মকবুল আলী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV