Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ওহিওতে আগন্তুক মনে করে ভয় পেয়ে নিজ মেয়েকে গুলি!

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: September 5, 2019 | 8:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে এক মা নিজের ১৮ বছর বয়সী মেয়েকে গুলি করলেন! গত শুক্রবার রাত ৯টার দিকে আগন্তুক মনে করে ভয় পেয়ে তিনি তার মেয়েকে গুলি করেন বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

গুলিবর্ষণকারী ওই মা জিরাড পুলিশকে জানিয়েছে, বাসায় তিনি একা ছিলেন, কারও আসার কথাও ছিল না।  গত শুক্রবার রাত ৯টার দিকে তার মেয়ে যখন বাসার দরজা খোলেন তখন তিনি ৩৮ মডেলের বিশেষ এক রিভলবার দিয়ে গুলি করেন। জিরাড পুলিশের প্রধান জন নোরম্যান টোয়েনন্টি ওয়ান নিউজকে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, আহত মেয়ে হান্নাহ জোন্স তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি বাসায় আসব, এ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি মনে করেছেন কেউ তাকে আঘাত করতে এসেছেন। আমি দরজা দিয়ে ঢুকলে তিনি জীবননাশের আশঙ্কায় গুলি করেন।’

পুলিশ এই মায়ের নাম না প্রকাশ করলেও মেয়ের বর্ণনার মতোই ঘটনার বর্ণনা দিয়েছে।  জন নোরম্যান বলেছেন, ‘আমরা তার বেড রুমের মেঝে থেকে রিভলবারটি উদ্ধার করেছি। এ সময় চারটি তাজা বুলেটও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন মেয়েও।  তিনি বলেন, ‘আহত হওয়ার পর আমি আমার ক্ষতস্থানে চাপ দেই, মাকে সাহায্য করতে বলি। আমি তাকে ৯১১ নম্বরে কল দিতে বললে তিনি চিৎকার করেন।’

জোন্স জানিয়েছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন যে গুলিতে তার হাতের কনুই ভেঙে গেছে। চিকিৎসকরা তার হাতে অপারেশন শেষে ৮টি স্কু ও প্লেট বসিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ও যন্ত্রণাদায়ক যাত্রা ও আরোগ্য’।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV