‘বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা’-স্লোগানে জর্জিয়ার আটলান্টায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের আটলান্টায় ‘বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা’ এই স্লোগানে অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা সহিত্য সমাবেশ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, কানাডা, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনাবাসী কবি সাহিত্যিকদের অসাধারণ একটি মিলনমেলায় রূপ নিয়েছিল দুই দিনের এই সাহিত্য সমাবেশ।
অনুষ্ঠানের আহ্বায়ক কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত স্থানীয় সময় শনিবার সকালে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের উদ্বোধন করেন। তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো এই আয়োজনে ধারণার চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে। সফল এই সম্মেলনের পথ ধরে ভবিষ্যতেও এটি চলতে থাকবে। সেই সঙ্গে দিনে দিনে এই সমাবেশের আঙ্গিক আরো বাড়বে বলেও জানান তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ সঙ্গীতের মধ্য দিয়ে স্থানীয় বার্কমার হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারি ও লেখক সাহাব আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেখক ও গবেষক পূরবী বসু। স্থানীয় আয়োজক সংগঠন ছিল সেবা বাংলা লাইব্রেরি।
মৌলবাদীদের হাতে নিহত আটলান্টা প্রবাসী প্রকৌশলী ও লেখক অভিজিৎ রায় স্মরণে এসময় এক মিনিটের নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের উদ্বোধন করা হয়।
সমাবেশে দিনব্যাপী কবিতা, গল্প পাঠ, সাহিত্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বিকালে প্রদর্শিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশের উপর সাংবাদিক শামীম আল আমিনের তৈরি একটি তথ্যচিত্র। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে ছিল যন্ত্রসঙ্গীত, মঞ্চনাটক ও গান। এসময় গান গেয়ে শোনান মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সেজান মাহমুদ, জীবন বিশ্বাস ও মনিকা মুনা। সঞ্চালনা করেন সাবিনা হাই উর্বি।
স্থানীয় সময় রবিবার ছিল সাহিত্য ও সংস্কৃতির নানান আয়োজন। রবীন্দ্রনাথ ও নজরুলের নামে তৈরি দুটি আলাদা মঞ্চে আলোচনায় অংশ নেন বক্তারা। সন্ধ্যায় আটলান্টার স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ধন্যবাদ জ্ঞাপন করেন পূরবী বসু।
দুই দিনের সাহিত্য সমাবেশে অংশগ্রহণকারিদের মধ্যে ছিলেন মতলুব আলী, আনিস আহমেদ, তাজুল ইমাম, ছড়াকার লুৎফর রহমান রিটন, মাহাবুব হাসান সালেহ, হুমায়ূন কবীর, ড. গুলশান আরা কাজী, আনিসুজ্জামান, আশফাক স্বপন, কুন্তল রুদ্র, কাজী জহিরুল ইসলাম, লালন নূর, ইকবাল, সাদ কামালী, মোহাম্মদ ইরফান, আনোয়ার ইকবাল, আশরাফ আহমেদ, খায়রুল আনাম, দীপেন ভট্টাচার্য্য, সেজান মাহমুদ, মল্লিকা ধর, সুপ্রিয় দাস, অমিতাভ রক্ষিত, পারভীন বানু, আবদুন নূর, মৌ মধুবন্তী, জেসমিনা ভট্টাচার্য, হারুন রশীদ, হাসান মাহমুদ, রুদ্র শঙ্কর, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, ধনঞ্জয় সাহা, সুজয় দত্ত, রিপা নূর, মোহাম্মদ হাসিব প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests