নিউইয়র্কে সাংবাদিক মুকতাদির স্মরণ সভা ১২ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, সমাজ প্রগতির আন্দোলনের অগ্রসৈনিক, ৭০ এবং ৮০ দশকের সম্ভাবনাময় প্রগতিশীল সংগঠক, সাংবাদিক মরহুম ম আ মুক্তাদির স্মরণে অনুষ্টান। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ৩৭-৪৮, ৭২ স্ট্রীট ঠিকানায় সন্ধ্যা ছয়টায়।
প্রথম আলো উত্তর আমেরিকা মিলনায়তনে এ স্মরণসভায় উপস্থিত থাকার জন্য প্রয়াত ম আ মুকতাদিরের সাবেক সতীর্থ ও অনুরাগীদের পক্ষে ইব্রাহীম চৌধুরী ও মাহবুব রহমান আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে দেশ ছাড়া হয়েছিলেন ম আ মুক্তাদির। যুক্তরাজ্য প্রবাসী হয়েও ঘাতক দালাল বিরোধী আন্দোলন, স্বৈরশাসন বিরোধী আন্দোলন সহ নাগরিক আন্দোলনে সার্বক্ষনিক ছিলেন ম আ মুক্তাদির। স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক গণকন্ঠের সাংবাদিক ছিলেন ম আ মুক্তাদির ।
১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর লন্ডনে তাঁর অকাল মৃত্যু ঘটে। তাঁর সতীর্থ, অনুরাগী অনুসারীরা দেশে বিদেশে সমাজ পরিবর্তনের এ স্বপ্নিক সৈনিককে স্মরণ করে থাকেন প্রতি বছর।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests