নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর প্রস্তুতি র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবারের ব্যানারে গত বুধবার নিউইয়র্কে এক র্যালি হয়। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন, অ্যড শাহ মো: বখতিয়ার, ফরিদ আলম, শরীফ কামরুল আলম হিরা, শরিফ কিউ আলম হীরা, কায়কোবাদ খান, অধ্যাপিকা মমতাজ শাহানাজ, সাখাওয়াত হোসেন চঞ্চল, রাফিকুর রহমান তুরান, মঞ্জুর চৌধুরী, জামাল হোসেন, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, কাজী আজিজুল হক খোকন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, হেলিম উদ্দিন, জামাল আহমেদ প্রমুখ।
র্যালিতে ‘বিশ্বনেতা শেখ হাসিনাকে স্বাগত’, ‘মানবতার অনন্য প্রতীক শেখ হাসিনাকে নিউইয়র্কে স্বাগত’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড শোভা পায়।
এ সময় বক্তব্যকালে আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর বলেছেন, বিশ্ব মানবতার নেতা হিসেবে শেখ হাসিনা জাতিসংঘে আসবেন। প্রবাসীরা তাকে সেই মর্যাদায় স্বাগত জানাবে জেএফকে এয়ারপোর্ট, জাতিসংঘ এবং অন্যসব কর্মসূচিতে। ’ড. প্রদীপ উল্লেখ করেন, প্রবাসে বাঙালিদের প্রবাসীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের প্রয়োজন দেখা দিয়েছে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং সাংগঠনিকভাবে অভিজ্ঞ ব্যক্তিগণের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির দাবি আজ সর্বজনবিদিত। সকলেই আশা করছেন সংগঠনের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন হবে।
উল্লেখ্য, শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে এবং নাগরিক সংবর্ধনাকে সফল করার লক্ষ্যে আগামী ৮ সেপ্টেম্বর রবিবার বিকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। সেখানে নতুন কমিটি গঠনের দাবিতে নেতা-কর্মীদের স্বাক্ষর সম্বলিত একটি রেজ্যুলেশন করার কথা। এছাড়া, ২৮ সেপ্টেম্বর ম্যারিয়ট মারকুইসে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সাব কমিটি গঠনেরও কথা রয়েছে। আরো উল্লেখ্য, জাতিসংঘের ৭৪তম অধিবেশনে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা। এরপর শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ৭৩তম জন্মদিন উদযাপন শেষে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests