নিউইয়র্কে নোবেলের একক কনসার্ট ১৫ সেপ্টেম্বর : ‘বাংলাদেশ গানটি জাতীয় সংগীত হওয়া উচিত এমন কথা বলেননি নোবেল’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলা টাউন জ্যাকসন হাইট্সের বেল্লোজিনো পার্টি হলে আগামী ১৫ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে দুই বাংলায় সমান জনপ্রিয় বাংলাদেশের গর্ব ভারতের সা রে গা মা পা’র দ্বিতীয় রানার আপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের এক জমজমাট একক কনসার্ট। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম একথা জানান।
আলমগীর খান আলম বলেন, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলবে এই কনসার্ট। তিনি জানান, নোবেলের কনসার্টটি হতে যাচ্ছে বাঙ্গালীদের মধ্যে সবচেয়ে বড় কন্সার্টের একটি। এই বিশাল আয়োজনে তিনি সকলের সহযোগীতা চান।

এসময় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে গত ১১ মাস ধরে চলা আলোচনা সমালোচনার জবাব দেন নোবেল। তিনি বলেন, বাংলাদেশ গানটি জাতীয় সংগীত হওয়া উচিত এমন কথা তিনি বলেননি। তারপরেও বিভ্রান্তির জন্য দু:খ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসায় আমি আজ নোবেল, আপনারা আমার পাশে ছিলেন এবং থাকবেন বলে আমার বিশ্বাস। শেষে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সকল নিউইয়র্ক বাসী নোবেল ভক্তকে উক্ত কনসার্ট দেখার আমন্ত্রন জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests