নিউইয়র্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য, কারামুক্তি, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও এএসএম কিবরিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/915142408860310/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও কারামুক্তির জন্য নিউইয়র্কে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ব্রঙ্কস শাখার উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই মাহফিলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়ার আত্মার মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ ও আলহাজ্ব সোলায়মান ভূইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ব্রঙ্কস বিএনপি নেতা তারেক আহমেদ, আবদুর রহিম, সুয়েব আহমেদ, মুক্তাদির হোসেন, মশকুরুল হক, হারুনুর রশীদ, আব্দুল মালেক, রুকন হাকিম, শাহ রুবেল আহমদ, বদরুল আহমেদ, তানিম চৌধুরী, আরিফ আহমেদ প্রমুখ। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। বিশেষ দোয়া মুনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য, কারামুক্তি এবং সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি, বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests