Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

লসএঞ্জেলেসে ‘শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ : সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 8, 2019 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশের প্রথম মেধাবী ক্রীড়া সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের স্মরণে লসএঞ্জেলেসের উডলি পার্ক ক্রিকেট মাঠে গত সোমবার সম্পন্ন হল তিনদিনব্যাপি ‘শেখ কামাল স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট গত তিন বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। যার ঐকান্তিক প্রচেষ্টায় এমন একটি টুর্নামেন্ট করা সম্ভব হচ্ছে তিনি হলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম।

আন্তর্জাতিক মান সম্পূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে আগত এসোসিয়েশন এর বাছাইকৃত আটটি দল। দলে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের প্রায় সবগুলো ক্রিকেটার। যারা আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন প্রিমিয়ার লীগ খেলে থাকেন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আই,সি,সি কর্তৃক টি-টুয়েন্টি খেলার মর্যাদা লাভ করেছে।

ফাইনালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিপক্ষ ছিল নর্দার্ণ ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী আম্পায়ার নাদের শাহ। প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী দলগুলো ছিলো-এ্যারিজোনা ক্রিকেট এসোসিয়েশন, বে এরিয়া ক্রিকেট এ্যালাইয়েনস, কলোরাডো ক্রিকেট লীগ, নেভাদা প্রিমিয়ার ক্রিকেট লীগ, নর্থ ওয়েস্ট ক্রিকেট লীগ, ইউটাহ ক্রিকেট এসোসিয়েশন। প্রতিদ্বন্দীতাপূর্ণ ফাইনাল খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন প্রচুর সংখ্যক প্রবাসীসহ ভিনদেশী দর্শক। আয়োজকদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিলো পিকনিকের।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অতিথি হিসেবে আরো ছিলেন, লসএঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল হক ববি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সভাপতি ড. অতুল রায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মেহের গান্ধী। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

মাঠে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, বঙ্গবন্ধুর স্নেহধন্য শেখ কামালের বন্ধু মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পাটেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কন্স্যুলেট অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টকে সফল করতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন এর সর্বাত্মক সহযোগীতায় দিনরাত পরিশ্রম করেছেন বাংলাদেশী সাবেক লিজেন্ডারী ক্রিকেটার নাজিম সিরাজী। আরো নিরলস পরিশ্রম করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, আলী আহমেদ ফারিস, শামীম হোসেন, দিদার আহমেদ, ফিরোজ আলম, কাজল হোসাইন, ফরহাদ হোসেন, কামরুল হাসান, আজিজ মোহম্মদ হাই, সোহেল ইসলাম, সারোয়ার হোসেন, নাহিদ হাসান রুবেল, আফরোজ আলম জয়,ওস্তাদ কাজী হাসিব, হেলাল উদ্দীন, মাহাতাব উদ্দিন টিপু প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV