সাত দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন বেগম জিয়া
এনা : ২১ মে বুধবার নিউইয়র্কে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ১৯ মে পর্যন্ত গত ৫ দিনে নিউইয়র্ক, নিউজার্সী, পেনসিলভেনিয়া, মিশিগান, ওয়াশিংটন ডিসি, বস্টন, ফ্লোরিডা, আটলান্টা, লসএঞ্জেলেস, টেক্সাস প্রভৃতি স্থানে বিএনপি, যুবদল, তারেক পরিষদ, জাসাস, ছাত্রদলের উদ্যোগে ৩৫টি প্রস্তুতি সভা হয়েছে। কয়েকটি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম। উল্লেখ্য যে, ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। আরো উল্লেখ্য, নিউইয়র্কে বেগম জিয়াকে গণসংবর্ধনা প্রদান নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে তার অবসান ঘটেছে এবং ২২ মে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে শেরাটন হোটেলের বলরুমে সে সংবর্ধনা সমাবেশ হবে।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes