Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কোয়ান্টাম সোসাইটি পেনসিলভেনিয়ার কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: September 11, 2019 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে শুরু হলো কোয়ান্টাম মেডিটেশন কার্যক্রম। ৭ সেপ্টেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে আপার ডার্বির ২১১ ব্যারিংটন রোডে নতুন এই সেল-এর উদ্বোধন করা হয়। এখন থেকে কোয়ান্টাম সোসাইটি পেনসিলভেনিয়া নামে এ ঠিকানায় প্রতি শনিবার নিয়মিত সাদাকায়নসহ ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৮টায় মেডিটেশনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে কোয়ান্টাম কি এবং কেন: মন ও মস্তিষ্কের ওপর মেডিটেশনের প্রভাব নিয়ে আলোচনা করেন কোয়ান্টাম জ্যামাইকা সেলের দায়িত্বশীল ও ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হোসেন।

সৃষ্টির সেবায় কোয়ান্টাম যেসব কাজ করছে, তার ওপর ভিত্তি করে নির্মিত ’ভ্রুন থেকে কবর’ শিরোনামে আরও একটি ডকুমেন্টারি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। সৃষ্টির সেবায় কোয়ান্টাম বিষয়টির ওপর আলোচনায় অংশ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন কেন্দ্রীয় গবেষনা টিমের সদস্য ও দৈনিক ভোরের কাগজের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমেদ। পেনসিলভেনিয়া সেলের দায়িত্বশীল ফাতেমা সাদেকার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান।

সমাপনী বক্তব্যে কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম কোর্স, মেডিটেশন, আত্ম উন্নয়ন মূলক বিভিন্ন প্রোগ্রাম ও কোয়ান্টামের সেবা কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সাবেক অর্গানিয়ার ও কোয়ান্টাম সোসাইটি জ্যকসন হাইটসেরআহ্বায়ক ও ইম্পেরিয়াল কলেজের সাবেক অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী। কোয়ান্টাম প্রো-মাস্টার, গ্রাজুয়েট, এসোসিয়েট, মেহমানসহ প্রায় ৪০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন পেনসিলভেনিয়া সেলের আহ্বায়ক মোঃ শাহ আলম।

উল্লেখ্য, মানুষের জীবনে সুস্বাস্থ্য, সাফল্য, প্রশান্তি লাভে প্রধান অন্তরায় সংস্কার ও অবিদ্যা। এ থেকে মুক্ত হয়ে সুখী ও সফল জীবন গঠনে ২৭ বছর যাবৎ ধরে কাজ করে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন। ‘সারা পৃথিবী আমার’ যা চাই তা-ই পাবো এই বিশ্বাসকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে কোয়ান্টামের অসংখ্য শাখা, সেল, সেন্টার। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কসের পর এবার পেনসিলভেনিয়াতে এর কার্যক্রম শুরু হলো।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV