Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ২৬ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: September 11, 2019 | 1:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা আগামী ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ক্লাবের কার্যকরী পরিষদ ও গঠনতন্ত্র সংশোধন উপ কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দেশবাংলা মিলনায়তন) এই সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। সভায় ক্লাবের সংশোধনী গঠনতন্ত্রও অনুমোদন করা হয় এবং ক্লাব সদস্যদের মাসিক/বার্ষিক চাঁদা পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় ক্লাবের গঠনতন্ত্র উপ কমিটির অন্যতম সদস্য ও উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের সহ ক্লাব কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলমগীর সরকার, দপ্তর সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ, রশীদ আহমদ ও মোহাম্মদ সোলায়মান উপস্থিত ছিলেন।

সভায় দীর্ঘ আলোচনার পর ক্লাবের গঠনতন্ত্র সংশোধন এবং সাধারণ সভার দিন-তারিখ নির্ধারন করা হয়। আগামী ২৬ অক্টোবর শনিবার এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যরা হলেন- মনজুর আহমদ, আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV