Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদান, ২৮শে সেপ্টেম্বর গণ সংবর্ধনা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে কর্মী সভা

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: September 12, 2019 | 1:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটস্রে পালকি সেন্টাওে গত ৮ই সেপ্টেম্বর রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম কাজী কায়্যূম, পবিত্র গিতা থেকে পাঠ করেন সুধন চন্দ্র দাস। বাংলাদেশের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মেসবাহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: ফরিদ আলমের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন আওয়ামী লীগ নেতা মো: হাজী শফিকুল আলম, মো: হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: কামরুজ্জামান, আইরিন পারভীন, সাবেক ছাত্র নেতা হিন্দাল কাদীর বাপ্পা, চন্দন দত্ত, শাহ্ মো: বখতিয়ার, এমএ করিম জাহাঙ্গীর, শরীফ কামরুল আলম হীরা, কায়কোবাদ খান, আশাফ মাসুক, লিটু গাজী, মো: ইলিয়ার রহমান, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, মো: সাখাওয়াত হোসেন চঞ্চল, জালাল উদ্দিন জলিল, মঞ্জুর চৌধুরী, মো: আশরাফ্ উদ্দিন, মো: আবু মিয়া, মো: জামাল হোসেন, এ.কে.এম আলমগীর, হোসেন সোয়েল রানা প্রমুখ।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাফিকুর রহমান তুরান, রুমানা আক্তার, আফরোজ গুলশান লালি, ইঞ্জিনিয়ার মো: মিজানুল হাসান, মো: শহিদুল ইসলাম, খন্দকার জাহিদুল ইসলাম, হাসান জিলানী, নাদের আলী মাস্টার, সেবুল মিয়া, ইফজাল চৌধুরী, রিন্টু লাল দাস, রহিমুজ্জামান সুমন, মো: মঈনুদ্দিন, মো: হেলাল মাহমুদ, জাকারিয়া চৌধুরী, মকবুল হোসেন তালুকদার, মোল্লা এম এ মাসুদ, এবিএম জাকির হোসেন, ইঞ্জিনিয়ার হাসান, আলিম উদ্দিন, ফরিদা আরভী, আক্কাস আলী, এমএ মুহিত, হুমায়ুন কবির, রবিউল আলম, শোয়েব আহদেম, রাজা আব্দুল্লাহ্, মো: ওমর ফারুক, গিয়াস উদ্দিন বিশ্বাস, রকিব হোসেন, জামাল আহমেদ, সুব্রত তালুকদার, শারমিন আক্তার, মো: দেলোয়ার হোসেন, আতাউর রহমান তালুকদার, মো: উমর ফারুক, রকিব হোসেন, এ্যাডভোকেট নিজাম উদ্দিন, মিজানুর রহমান, এ্যাডভোকেট ওয়াজিউল্লাহ্, কামরুল ইসলাম ও মো: শহীদ।

মুহুর্মুহু সিদ্দীক হঠাও শ্লোগানে মুখরিত জনাকীর্ণ এ কর্মী সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো :
বিশ্বের সেরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে তাঁর শুভ আগমনে বিমান বন্দরে স্বাগত অভ্যর্থনাসহ সপ্তাহব্যাপী তাকে ঘিরে সকল কর্মসূচী সফল করা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিউইয়র্কে আগমন উপলক্ষে সর্বোচ্চ সম্মান ও সর্বজনীন নাগরিক সংবর্ধনা সফল করা।
সর্বজনীন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের গণধিকৃত ও সংগঠন বিরোধী নানা অভিযোগে অভিযুক্ত ড. সিদ্দিকুর রহমানের উপস্থিতি বাঞ্চনিয় নয়। তাকে বাদ রেখে জননেত্রী শেখ হাসিনার সর্বজনীন নাগরিক সংবর্ধনা সফল করা।
নানা অনিয়ম ও অগঠনতান্ত্রিকভাবে পরিচালিত মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে দিয়ে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন কমিটি গঠন করার প্রস্তাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিমান বন্দরে স্বাগত জানান সহ নাগরিক সংবর্ধনায় নতুন কমিটি উপহারের মাধ্যমে তাঁর আগমন সফল করার প্রস্তাব।
নানা অনিয়ম ও অগঠনতান্ত্রিকভাবে পরিচালিত মেয়াদ উত্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে দিয়ে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন কমিটি গঠন করার প্রস্তাব।
সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে সর্বোচ্চ সম্মান প্রদানের উদ্দেশ্যে সর্বজনীন নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নানা অভিযোগে অভিযুক্ত ড. সিদ্দিকুর রহমানের উপস্থিতি বাঞ্চনীয় নয়। তাকে বাদ রেখে জননেত্রী শেখ হাসিনার সর্বজনীন নাগরিক সংবর্ধনা সফলভাবে প্রস্তুতির প্রস্তাব গ্রহন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV