Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৯/১১ এর ভিকটিমদের স্মরণ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: September 12, 2019 | 1:35 PM

https://www.youtube.com/watch?v=TvFagiu3lbE

https://www.youtube.com/watch?v=TfadLxlsth8

ইউএসএনিউজঅনলাইন.কম : ভিকটিমদের প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসায় নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে সেই ভয়াল ৯/১১ বার্ষিকী। ১১ সেপ্টেম্বর বুধবার পূর্তি হলো ৯/১১ এ সন্ত্রাসী হামলার ১৮ বছর। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির ডাউন টাউনে ন্যাশনাল সেপ্টেম্বর একাদশ মেমরিয়্যাল অ্যান্ড মিউজিয়ামের কাছে গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। একইসাথে পেনসিলভেনিয়া, পেন্টাগনে ধসে যাওয়া স্থলেও শোক-সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশী কমিউনিটির উদ্যোগেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

এদিকে, নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতির সামনে ৯/১১ এর ভয়াবহ সন্ত্রাসী হামলা নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ সহ বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যার এ অনুষ্ঠান থেকে ৯/১১ এর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের প্রতি তিব্র ঘৃণা প্রকাশ করা হয়। বিশ্বে যেন এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার পূনরাবৃত্তি না ঘটতে পারে সেজন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়। বক্তারা সন্ত্রাসীদের নির্মূল করার আহ্বান জানিয়ে বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের আসলেই কোন ধর্ম নেই। সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসীরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, মুকিত চৌধুরী, মিয়া মো. দাউদ প্রমুখ। বাংলাদেশিসহ ভয়ংকর সেই সন্ত্রাসী হামলার শিকার হওয়া ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণের পর মোমবাতি প্রজ্জ্বলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় ৯/১১ এ নিহতদের আত্মার শান্তি কামনা সহ বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে ৯/১১ এ গ্রাউন্ড জিরো’র উদ্ধার কর্মী যুক্তরাষ্ট্রে ইমারজেন্সী মেডিকেল সার্ভিসে প্রথম প্রবাসী বাংলাদেশী প্যারামেডিক মোহতাসিম বিল্লাহ তুষারকে সম্মাননা জানান হয়।
ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এ সস্মরণ অনুষ্ঠানে।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহ উদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV