Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচন ২৭ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: September 12, 2019 | 2:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার। এই নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিক্রি ২২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র গ্রহণ ২৯ সেপ্টেম্বর (বিকেল৭টা থেকে রাত ৯টা), মনোনয়নপত্র প্রত্যাহার ২ অক্টোবর (বিকেল ৭টার মধ্যে) এবং নির্বাচন ২৭ অক্টোবর রোববার। খবর ইউএনএ’র।

সিটির এস্টোরিয়াস্থ এসোসিয়েশন কার্যালয়ে গত ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ চৌধুরী নির্বাচনী তফসির ঘোষণা করেন। এসময় ৫ সদস্যের কমিশনের অপর তিন সদস্য যথাক্রমে সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, ইকবাল আহমেদ মাহবুব ও এম এ হাকিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ১৫০ ডলারে মনোনয়নপত্র প্যাকেজ ক্রয় করতে পারবেন। সভাপতি পদের মনোনয়নপত্র ক্রয় ফি ২০০০ ডলার, সহ সভাপতি পদের মনোনয়নপত্র ফি ১৫০০ ডলার, সাধারণ সম্পদক পদের মনোনয়নপত্র ফি ১৭০০ ডলার, সম্পাদকীয় পদের মনোনয়নপত্র ফি ১১০০ ডলার এবং নির্বাহী সদস্য পদের মনোনয়নপত্র ফি ৪০০ ডলার ধার্য্য করা হয়েছে। এসব ফি অফেরত যোগ্য।

সংবাদ সম্মেলনে মনজুর আহমেদ চৌধুরী উপরোক্ত তথ্য জানিয়ে এসোসিয়েশনের নির্বাচন সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন এবারের ভোটার সংখ্যার বিবেচনায় একটি কেন্দ্রেই ভোট গ্রহন করা হবে এবং ভোট গ্রহণ মেশিনেও হতে পারে বা ব্যালট পেপারেও হতে পারে। এটি নির্ভর করবে পরিস্থিতির উপর। কেননা, ভোট কেন্দ্র নির্ধারণ সহ ভোটার মেশিন পাওয়া না পাওয়ায় বিষয়টিও বিবেচনা করতে হচ্ছে। তিনিবলেন, আগমিী সপ্তাহে মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের মধ্য দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন বিষয়ে বিস্তারিত অবহিত করবেন। এর আগে ইসি’র সদস্যগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উল্লেখ্য, এবার জালালাবাদ এসোসিয়েশনের মোট ভোটার হচ্ছেন ৩ হাজার ২৮১জন। এরমধ্যে ৪১০ জন আজীবন সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV