Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সভা

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: September 12, 2019 | 3:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি ইউ এস এ ইনক এর ২০১৯ এর বনভোজন পরবর্তী এবং সংগঠনের আসন্ন ২৫ বৎসর পূর্তি উপলক্ষে কার্যকরী পরিষদের সভা এক অনুষ্ঠিত হয়। গত ৮ সেপ্টেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে সভাটির প্রথম পর্বে ছিল বনভোজন এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী জামান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক।

২৫ বৎসর পূর্তি উৎসবের জন্য কাজল মাহমুদকে আহ্ববায়ক ও ফয়সাল আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। জাকজমকপূর্ণ এই আয়োজনটি আগামী নভেম্বরের মধ্যবর্তী কোন এক সন্ধ্যায় করার সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সহ¯্রাধিক বরিশালবাসীদের উপস্থিতিতে সুন্দর এবং সফল ভাবে বার্ষিক বনভোজন সম্পন্ন করার জন্য সংগঠনের সভাপতি, আহ্ববায়ক কমিটিসহ সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা এ,কে, আজাদ তালুকদার বলেন, সংগঠনের সভাপতি কাজী জামান এই বনভোজন অনুষ্টানে যে চমক ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে ভবিষ্যতে এর চেয়েও বড়ো যে কোনো অনুষ্ঠান করার জন্য সাহস ও প্রেরণা যোগাবে।

সভার দ্বিতীয় পর্বে সংগঠনের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের ঘোষণা এবং আহ্ববায়ক কমিটি গঠন উপলক্ষে সভাপতি কাজী জামান তার বক্তব্যে, সংগঠনের সকল সদস্যদের নিয়ে ২৫ বৎসর পূর্তি উৎসব করার প্রস্তাব দিলে সকলে একবাক্যে সম্মতি প্রদান করেন এবং সবাই অনুষ্ঠানটি সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের জন্য একটি দৃষ্টি নন্দন সুভেনির প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV