Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছাতক উপজেলাবাসীর নতুন সংগঠন প্রতিষ্ঠায় আহ্বায়ক কমিটি, জিল্লুল আহ্বায়ক

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: September 13, 2019 | 4:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ছাতক উপজেলাবাসীর নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। দেশে-প্রবাসে ছাতকবাসীর কল্যাণে সহযোগিতা প্রদানের লক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসী এ সংগঠনটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে গত ১ সেপ্টেম্বর রোববার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতকবাসীর এক সভায় নয়া সংগঠন প্রতিষ্ঠা ও কার্যকরী কমিটি গঠন নিয়ে আলোচনা হয়।
কমিউনিটি এক্টিভিস্ট কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মাশুক মিয়ার পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুল হক, মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ, মাসুকুল হক, গিয়াস উদ্দিন আউয়াল, কাজী কবিরুল ইসলাম প্রমুখ। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ছাতকবাসী এসময় উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সভায় বক্তারা বলেন, প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্ তার লক্ষ ও আদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। তাই প্রবাসে ছাতকবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, পারস্পরিক সহযোগিতা প্রদান, সামাজিক কর্মকান্ড গ্রহণ সহ ছাতক উপজেলাবাসীর সার্বিক কল্যানে ভূমিকা রাখার জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সভায় নতুন সংগঠনের নাম ও কার্যকরী কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন : আহ্বায়ক জিল্লুল হক, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সামাদ, সদস্য মাসুকুল হক, গিয়াস উদ্দিন আউয়াল ও কাজী কবিরুল ইসলাম।
আহ্বায়ক জিল্লুল হক নতুন সংগঠন প্রতিষ্ঠায় সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাকে এ দায়িত্ব প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নতুন সংগঠনের নাম ও কার্যকরী কমিটি চূড়ান্ত করবে আহ্বায়ক কমিটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ