Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 13, 2019 | 4:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন। তিনি সরকার প্রধান হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গার রেকর্ড ভেঙে দিয়েছেন।

উইকিলিকসের এক জরিপের তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সোমবার ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়, ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন। মার্গারেট থ্যাচার যুক্তরাজ্য শাসন করেছেন ১১ বছর ২০৮ দিন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টইহসেবে ক্ষমতায় ছিলেন ১১ বছর ৭ দিন।

উইকিলিকসের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, সেন্ট লুসিয়ার গভর্নর জেনারেল ডেম পিয়ারলেট লুই হলেন দীর্ঘকালীন দায়িত্ব পালনকারী নারীপ্রধান। তিনি ১৯৯৭ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। অর্থাৎ তিনি ২০ বছর ১০৫ দিন দেশে রাজত্ব করেছিলেন। তবে তিনি বিশ্ব রাজনীতিতে খুব বেশি বিখ্যাত নন। আইসল্যান্ডের ভিগডিস ফিনবোগাডোটিয়ার ১৯৮০ সালের ১ আগস্ট থেকে ১৯৯৬ সালের ১ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রধান ছিলেন। তিনি বিশ্বমঞ্চেও পরিচিত নাম ছিলেন না।

ডমেনিকার প্রধানমন্ত্রী হয়ে ডেম উজেনিন তার দেশে ১৪ বছর ৩২৮ দিন শাসন করেছিলেন। ১৯৮০ সালের ২১ জুলাই থেকে ১৯৯৫ সালের ১৪ জুন পর্যন্ত দেশ শাসন করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি মেরি ম্যাকএলেস ক্ষমতায় ছিলেন ১৩ বছর ৩৬৪ দিন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল বর্তমানে বিশ্বের নারী রাষ্ট্রপ্রধানদের শীর্ষে রয়েছেন। ২০০২ সালের ২২ নভেম্বর ক্ষমতা গ্রহণ করে তিনি এখনও জার্মানি চালাচ্ছেন।

শেখ হাসিনা এখন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রথমে তিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হন এবং ২০০৮ সালে তিনি আবার ক্ষমতায় আনেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দল সংসদে সর্বোচ্চ আসন অর্জন করে।

তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর পূর্ণ করেছেন এবং এখন তিনি তার চতুর্থ মেয়াদের এক বছরের মধ্যে রয়েছেন।

শেখ হাসিনা সরকারের একমাত্র প্রধান, যিনি ব্রিটেনের মার্গারেট থ্যাচারের রেকর্ড অতিক্রম করেছেন। থ্যাচার ১৯৭৯ সালের ২৮ নভেম্বর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১১ বছর ২০৮ দিন ব্রিটেন শাসন করেছিলেন।

বিভিন্ন সময়ে ইন্দিরা গান্ধী ১৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কার চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয়ই দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১১ বছর এবং সাত দিন ক্ষমতায় ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV