নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে কৃতি ছাত্র মাহামুদ ও এলহামকে সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটরিয়াল থেকে ৫ম গ্রেডের সিটির স্টেট টেস্ট রেজাল্টে অনেকেই ভাল করেছেন। তাদের মধ্য থেকে বিগত বছরগুলোসহ এবারো সর্বোচ্চ স্কোর পাওয়ায় জামান মাহামুদ ও এলহাম বিন মামুনকে টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় সংবর্ধনা দেওয়া হয় গত ৭ শনিবার সেপ্টেম্বর।

জামান মাহামুদ বিগত বছরগুলোর মতো এবারও স্টেট টেস্ট রেজাল্টে সর্বোচ্চ গ্রেডসহ ম্যাথমেটিক্সে ৬৪৯ এর মধ্যে ৬৪৯ পেয়েছে। উল্লেখ্য যে, গত বছরেও ম্যাথমেটিক্সে ৬৫০ এর মধ্য ৬৫০ পেয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, বিগত বছরগুলোতে মামুন’স টিউটরিয়াল থেকে ভালো স্কুল ও হাইস্কুলে অনেকেই ভর্তি পেয়েছে। জামান এবার ৬তম গ্রেডে ব্রঙ্কসের ভাল স্কুল পেচ একাডেমিতে ভর্তি হয়েছে। তার ইচ্ছা ভালো হাইস্কুল স্কাইভার্শন বা ব্রঙ্কস সায়েন্স হাইস্কুলের মতো ভাল হাইস্কুলে ভর্তি হয়ে পরবর্তীতে হার্ভাড বা কলম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। জামান মাহামুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন পিতা কুষ্টিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests