মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরার সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সাক্ষাত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়স্থ তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, কিশোর-কিশোরী ক্লাব, নারী উদ্যোক্তাসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপসচিব ড. আবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বাংলাদেশে বিশ্বে রোল মডেল। প্রতিমন্ত্রী বাংলাদেশে প্রথম ডিএনএ ল্যাবরেটরি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সাহায্য ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানসহ অন্যান্য সহোযগিতার ধন্যবাদ জানান।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে দু’দেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাস্ট্রের রাস্ট্রদূত এ সময় বাংলাদেশে বাল্য বিবাহ রোধ, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠায় তাঁর দেশের পক্ষ থেকে সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন ও ভবিষ্যতে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করার কথা বলেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK