Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: September 15, 2019 | 2:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মানবাধিকার সংস্থা হিউমান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে প্রতি বছরের মত এবারো বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্কলাসটিকা টিউটোরিয়াল সেন্টারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল প্রবাসী বাংলাদেশি ফ্লু-শট গ্রহণ করেন।

বাংলাদেশিদের দ্বারা পরিচালিত নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন গত সাত বছর ধরে বিনামূল্যে ফ্লু-শট কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্যামাইকায় কর্মসূচির উদ্বোধন করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান। ঢাকার নটরডেম কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপিকা হোসেনে আরা বেগমকে প্রথম টিকাদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন ও মুক্তিযুদ্ধা সরাফ সরকারকে টিকাদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, মূলধারার রাজনৈতিক সংগঠক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী।

এসময় উপস্থিত ছিলেন ইত্তেফাক’র যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, মুক্তিযোদ্ধা সরাব সরকার, ফ্লু-শট কর্মসূচির সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান সিভিএস ফার্মেসির ম্যানেজার টনি ইউ, হিউম্যান সাপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্যা জাহানারা আক্তার আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাসুদ সিরাজী, ফরিদপুর জেলা সমিতির সহ-সভাপতি বাবলু সরদার ও সহ সভাপতি মোঃ রমজান আলী বাচ্চু, শেফালী রওশন, জোনার সামী প্রমুখ।

প্রধান অতিথি মুহম্মদ ফজলুর রহমান কর্মসূচির উদ্বোধন করে বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থতার লক্ষ্যে এই ফ্রি ভ্যাকসিন কর্মসূচি একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের প্রেসিডেন্ট মো. সোলায়মান আলী জানান, যাদের হেলথ ইনস্যুরেন্স নেই বা যারা নবাগত, বিনামূল্যে টিকাদানের সুযোগ তারাই বেশী গ্রহণ করেন। যারা এখনো টিকা নেননি বা আনডকুমেন্টেড বা ভিজিটর তারাই মূলত এই প্রোগ্রামের বেনিফিসিয়ারি হন। তিনি বলেন, আমরা প্রতিটি কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। আবাল বৃদ্ধ বনিতার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিশেধক টিকা গ্রহণের মাধ্যমে টিকা দান কর্মসূচির প্রথম দিন সম্পন্ন হয়। উল্লেখ্য, সিভিএস ফার্মাসি ম্যানেজার এমি আলগোর ভ্যাকসিনগুলি স্পন্সর করেন। সিভিএস ফার্মাসিস্ট বিশিষ্ট ফার্মাসিস্ট মিষ্টার টনি ইউ নিজে এই টিকা দান ইনজেকশন শরীরে প্রবেশকার্য সুসম্পন্ন করেন। বাবলু সরদার, রমজান আলী বাচ্চু, জুনান নাশিদ সানি, শেফালী রওশন , মোঃ আলম, ও ফরিদ আলম সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV