Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু স্মারক ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ : নিউইয়র্কে ২৭-২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বাণিজ্যমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: September 15, 2019 | 4:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে আগামী ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও বাংলাদেশ বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবনায় ২৫ সেপ্টেম্বরকে নিইইয়র্ক স্টেট কর্তৃক ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ রেজ্যুলেশন পাশ করার পর মুক্তধারা ফাউন্ডেশন ও নিউইয়র্ক স্টেট সিনেটকে ধন্যবাদ জানিয়ে ২৭ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইন্্ক। ‘বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া বাংলাদেশ ও আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে হিসেবে ঘোষণা করার জন্য এ বছর ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক স্টেট সিনেটে সিনেটর টবি এ্যান স্ট্যাভেস্কি রেজ্যুলেশন আকারে উত্থাপন করেন। উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের তিন বছরের প্রচেষ্টার পর এ বছর ২৭ ফেব্রুয়ারি প্রস্তাবটি সিনেটে রেজ্যুলেশন আকারে পাশ হয়। রেজুলেশন নম্বর ৩২২।
গত বছরের মত এবছরও এনআরবি তিনদিনব্যাপী ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’র আয়োজন করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী ২৭ সেপ্টেম্বর এই মেলা উদ্বোধন করবেন।

ইতিমধ্যে এফবিসিসাই-এর সভাপতি শেখ ফাহিম, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফি, বিজিএমই এর সহ-সভাপতি আরশাদ জামাল দীপু, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ওসামা তাসির অংশ নেবেন বলে জানা গেছে। একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ এর সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক ও লেখক সুভাষ সিংহ রায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনদিনব্যাপী এই মেলায় বাংলাদেশের বিভিন্ন পণ্যসমাগ্রীর স্টল ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শ্রেষ্ঠ গ্রন্থগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সম্পর্কে প্রকাশিত বই ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত কিছু সযতœনির্বাচিত ও দুর্লভ অনেক গ্রন্থ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

তিনদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রফিকুল ইসলাম, শমী কায়সার, মাহফুজ আহমেদ, মীর সাব্বির, তনিমা হাদী ও উদীপ্ত সাহা।

অনুষ্ঠানের কোন প্রবেশ মূল নেই। সময় ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত বাণিজ্যমেলা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV