বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান এর নেতৃত্বে তিন সদস্যের একটি সরকারী প্রতিনিধি দল আজ ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁদেরকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান প্রবাসীদের সর্বোত্তমভাবে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদানে কনস্যুলেটের গৃহীত বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি কনস্যুলেটের সার্বিক সেবার মান বৃদ্ধি এবং কনস্যুলেটের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও উলে−খ করেন। তিনি আরো বলেন বিদেশে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতিসাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের যথাযথ সেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রবাসী যেন হয়রানীর স্বীকার না হন সে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ‘সোনা বাংলা’ বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান। এ সময় তিনি বিদেশে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী কালিনারী তুলে ধরে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করার আহবান জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেট এর সার্বিক কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সচিব মোঃ শহিদুজ্জামান এবং প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
সচিব পরে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি অপেক্ষমাণ কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট ও পাওয়ার অব এটর্নি ডকুমেন্ট হস্তান্তর করেন। এসময় সেবাপ্রার্থী প্রবাসীরা সাম্প্রতিককালে কনস্যুলার সেবা প্রদানের ব্যাপক উন্নতির কথা সচিবকে অবহিত করেন। এ সময় কনস্যুলেট এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং ঢাকা হতে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উলে−খ্য, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান এর নেতৃত্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাসহ তিন সদস্যের একটি সরকারী প্রতিনিধি দল পাসপোর্ট ও ভিসার কার্যক্রম পরিদর্শনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests