নিউইয়র্কে নোবেলের জমজমাট কনসার্ট : আকাশ ভরা সূর্য তারায় শুরু, শেষ পাগলা হাওয়ায়..
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেল্লোজিনো পার্টি হলে গত ১৫ সেপ্টেম্বর আয়োজন করা হয় মাঈনুল আহসান নোবেলের জমজমাট একক কনসার্ট। বাংলাদেশের গর্ব দুই বাংলায় সমান জনপ্রিয় ভারতের সা রে গা মা পা’র দ্বিতীয় রানার আপ বিজয়ী নোবেলের এ কনসার্ট সন্ধ্যা ৭ টা থেকে শুরু হলেও নোবেল স্টেজে ওঠেন রাত ৮.৪৫ টায়। সাথে ছিলেন ওপার বাংলার প্রখ্যাত মিউজিশিয়ান, সা রে গা মা পা’র প্রধান সংগীত সমন্বয়কারী শুভম মৈত্র।

এসময় প্রবাসীরা করতালীর মাধ্যমে নোবেলকে অভ্যর্থনা জানান। আকাশ ভরা সূর্য তারা গানের মাধ্যমে তিনি শুরু করেন। একে একে তিনি মা, বাবা, বিধ্যাশ্রম, বাংলাদেশ, যেখানে সীমান্ত তোমার সহ প্রায় বিশটি গান পরিবেশন করেন। মাঝে আয়ুব বাচ্চুর স্বরনে সকলে

দাড়িয়ে সেই তুমি গানটি পরিবেশন করা হয়। পুরো দই ঘন্টায় দর্শকের অনুরোধের সকল গান পরিবেশন করেন। সবশেষে যখন তিনি পাগলা হাওয়া শুরু করেন তখন পুরো হল রুম যেন নেচে ওঠে। পাগলা হাওয়ায় মেতে ওঠে যেন নিউইয়র্ক।

গান শেষে স্টেজে ওঠেন আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি নোবেলকে ক্রস্ট প্রদান করেন। তিনি সকল স্পন্সর ও দর্শকদের কনসার্ট সফল করার জন্য ধন্যবাদ জানান। বলেন, এই বিশাল আয়োজন আপনাদের সহযোগীতা ছাড়া সম্ভব হত না। তিনি আরো জানান, নোবেলের কনসার্টটি হচ্ছে সবচেয়ে বড় এবং সফল একটি কন্সার্ট। শো টাইম মিউজিকের সকল সফলতার কারন হচ্ছে সম্মানিত স্পন্সর এবং দর্শক।

ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো বলে আশা রাখি। সবশেষে পাগলা হাওয়ায় পাগল হওয়া দর্শকদের সাথে ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests