Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরে ওয়াশিংটনে মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: September 17, 2019 | 12:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘের ৭৪তম আসরে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে সফল ও স্বার্থক করবার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের এক মতবিনিময় সভা ১৪ সেপ্টেম্বর শনিবার ভার্জিনিয়ার হোমউড সুইট হোটেল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আলাউদ্দীন আহমেদ।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি শিব্বীর আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি জি আই রাসেল, আনোয়ার হোসাইন, জুয়েল বড়ুয়া, আকতার হোসাইন, খালেদা আকতার, মজিবুর রহমান খান, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সাধারন সম্পাদক মীর রফিকুল ইসলাম, ও আমরা বাঙালি ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি জীবক বড়ুয়া। এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, আলী হোসেন গজনবী, দুরুদ মিয়া রনেল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল হামিদ, সদস্য কফিল চৌধুরী। সভার শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করা হয়। এরপরে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মরহুম আলমগীর সোহেল এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আযাদের ভ্রাতার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষন এবং ২৮ সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনার সবংর্ধনাকে সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এদিকে মতবিনিময় সভার পূর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি মেট্রো ওয়াশিংটন আওয়ামী সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী আয়োজিত আরেকটি সভায় যোগদান করেন। মাহমুদুন নবী বাকী আয়োজিত এই সভার বৈধতা ও সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতির অংশগ্রহন সংক্রান্ত মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি জুয়েল বড়ুয়ার এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ব্রিবত ও দু:খ প্রকাশ করে বলেন, কাজটি আইনসম্মত হয়নি। আমার ওখানে যাওয়া ঠিক হয়নি। আমি দু:খিত। সভাশেষে মতবিনিময় সভায় উপস্থিত সবার মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV