Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শাহজালাল একাডেমীর হিফজ গ্র্যাজুয়েশন : ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণে আরো বেশী মনোনিবেশের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: September 17, 2019 | 1:03 PM

রশীদ আহমদ: নিউইর্য়কের অতি প্রাচীনতম মসজিদ ওজনপার্কের মসজিদ আল আমানের আওতাধীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “শাহজালাল একাডেমী” এর হিফজ বিভাগের বার্ষিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন গত ১৪ সেপ্টেম্বর শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব অনুষ্ঠিত উক্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ আল আমানের সভাপতি কবীর আহমদ চৌধুরী। শাহজালাল একাডেমীর প্রোগ্রাম ডাইরেক্টর ও  মসজিদের খতীব মাওলানা শোয়াইব জামালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন শেখ সিদ্দিকী ও  ক্বারী আহমদ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী একাডেমী নিউইয়র্ক এর সভাপতি অধ্যাপক মুহিব্বুর রহমান, মসজিদ আল আমানের প্রাক্তন ইমাম ও খতীব মুফতি মুহাম্মদ হাফিজুল্লাহ, দারুস সালাম মসজিদ জ্যামাইকার ইমাম ও খতীব মাওলানা আবদুল মুকীত ও দারুল কুরআন ও সুন্নাহর মুহাদ্দিস মুফতি হাম্মাদ আহমদ গাজীনগরী।
স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল একাডেমীর শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ আল আমানের প্রাক্তন সভাপতি সামছুদ্দীন সোনাই ও সেক্রেটারি খলীল আহমদ। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবদুল ওয়াহাব, আতিকুর রহমান ও তাহির আলী। আরো উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান, ইমাম মাওলানা মোহাম্মদ আলী, মসজিদ আল আমানের প্রাক্তন সেক্রেটারি মাসুক আহমদ, বর্তমান সেক্রেটারি খলীল উদ্দিন আহমদ, প্রাক্তন ট্রেজারার কামাল উদ্দিন, বর্তমান ট্রেজারার এনাম উদ্দিন ও মোহাম্মদ জসীম উদ্দীন সহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক সহ কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফলতার সাথে দুইজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে গ্র্যাজুয়েশন করায় তাদেরকে পাগড়ি ও পুরস্কার হিসেবে ওমরাহ পালনের জন্য দুইটি প্যাকেজ প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে পুরো বছরে সেরা অন্য দুইজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেন, ইসলামকে জানা ও বুঝার জন্য ভাল আলেমের শরণাপন্ন হতে হবে। আলেম উলেমা ছাড়া সঠিক দ্বীন শিক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন গুগলমার্কা আলেমদের থেকে আমাদের সমাজ ও কমিউনিটিকে বাঁচাতে হলে শাহজালাল একাডেমীর মতো দ্বীনি মাদরাসাগুলোতে আপনাদের সন্তানদের বেশী বেশী পাঠাতে হবে এবং সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, সবাইকে বড় আলেম-মুফতি হওয়ার প্রয়োজন নয় বরং ইসলামের মৌলিক বিষয়গুলো জানা সকলের জন্য ফরজ বা অত্যাবশ্যকীয়। তাই সবাইকে ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞানার্জন করতে হবে এবং এব্যাপারে আরো বেশী মনোনিবেশ দিতে হবে।কেননা ঐ কুরআন-সুন্নাহর জ্ঞানই পারে মানুষকে সঠিক ও সত্য পথ দেখাতে।

সভাপতি কবীর চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ইসলামের মৌলিক শিক্ষার জন্য আফটার স্কুল প্রোগ্রামে এবং দ্বীনের পরিপূর্ণ জ্ঞানার্জনের আমাদের শাহজালাল একাডেমীতে সন্তানদেরকে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি উদাত্ত আহবান জানান। উপস্থিত অভিভাবক ও মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আমাদের এরকম অনুষ্ঠানে আরো বেশী সংখ্যক হাফিজ গ্র্যাজুয়েশন করতে সক্ষম হবে। 
অভিভাবকরা তাদের বক্তৃতায় বলেন, মুসলমান হিসেবে সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া অবশ্যই জরুরী। তাই তারা শাহজালাল একাডেমীতে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে একাডেমী  কতৃর্পক্ষ গ্র্যাজুয়েশনে আগত সবাইকে রাতের খাবার পরিবেশন করেন।
উল্লেখ্য যে, মসজিদ আল আমানের আওতাধীন শাহজালাল একাডেমী নামক দ্বীনি প্রতিষ্ঠানটি ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং উক্ত প্রতিষ্ঠান থেকে মুহাম্মদ ফাহিম মোর্শেদ ও মুহাম্মদ আবু জাফর নামক দুইজন শিক্ষার্থী হিফজ শেষ করে উক্ত অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী (ছেলে-মেয়ে) ইলম অর্জন করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV