টেক্সাসের নদীতে সাঁতার কাটার সময় অ্যামিবা সংক্রমণ, শিশুর মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি নদীতে সাঁতার কাটার সময় ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণের শিকার হন ১০ বছরের একটি মেয়ে শিশু। পরে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে।
সোমবার শিশুটির পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
লিলি মায়ে আভান্ত সেপ্টেম্বরের প্রথম দিকে লেবার ডে’র ছুটির দিনে একটি নদী ও লেকে সাঁতার কাটেন, সপ্তাহান্তে তিনি জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আরো অবনতি হলে তাকে ফোর্ট ওয়ার্থের কুক চিলড্রেন হসপিটালে ভর্তি করা হয়। তার জীবন বাঁচাতে গোটা যুক্তরাষ্ট্র ও বিশ্ব থেকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিস স্থানীয় মিডিয়াকে বলেছে, লিলির মস্তিষ্কে ব্রেইন খাদক অ্যামিবা প্রবেশ করে মস্তিষ্কের কোষ খেয়ে ফেলেছে। নাক দিয়ে এই অ্যামিবা ব্রেইনে ঢুকে পড়ে। অ্যামিবা শরীরে প্রবেশের প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথম ব্রেইনে জটিল ইনফেকশন ধরা পড়ে। নদী ও লেকে লাখ লাখ লোক সাঁতার কাটেন তবে ব্রেইন খাদক অ্যামিবার সংক্রমণ বিরল ঘটনা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests