Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দু’গ্রুপে মারামারি, মামলা দায়ের

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: September 18, 2019 | 12:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ার ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। সংঘর্ষের পর হামলাকারী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ১৫ সেপ্টেম্বর রোববার রাতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নিউ ইয়র্কসহ সারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে সাজ পরে গেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্রে জানায়, রোববার এক প্রস্ততি সভায় রাতে হামলার ঘটনা ঘটেছে। জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের সম্পাদক ওয়ালী হোসাইন সহ কয়েকজন নেতা প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন। এমন সময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের নেতৃত্বে ১০ জনের একটি দল ওয়ালী হোসাইনের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয়ে ওয়ালী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এমদাদ চৌধুরী, তার ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে ঘিরে নানা ব্যক্তিগত ও দলগত ক্ষোভ প্রকাশ পাচ্ছে। এ সময় গত সপ্তাহে, প্রস্ততি সভায় গাড়ি পার্কিং নিয়েও হাতাহাতি ৩ জন আহত হয় এবং ঘটনা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV