Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটিতে ওয়াশিংটনের সম্ভাব্য তিন প্রার্থী শামিম-শিব্বীর-মনসুর!

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: September 18, 2019 | 12:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আওয়ামী পরিবারের সাজসাজ রব উঠেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি নিয়ে উচ্ছাস এখন সর্বোচ্চ পর্য্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও চলছে নানা জল্পনা কল্পনা। নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি যদি এবার জননেত্রী শেখ হাসিনা দিয়েই দেন তাহলে ঐ কমিটিতে ওয়াশিংটন থেকে কে কে নেতৃত্ব দিবেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা । প্রথাগত ভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক ওয়াশিংটন থেকেই নির্বাচিত হয়ে আসছেন। ব্যতিক্রম ঘটেছিল বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে। ২০১১ সালে গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক ট্রাই স্টেট নিউইয়র্ক থেকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠনে দৃষ্টি সব সময় ওয়াশিংটনের দিকেই নিবদ্ধ। তাছাড়া ওয়াশিংটনে বসবাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়। সেই কারনেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি গঠনে ওয়াশিংটন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে আবারো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি নিয়ে ওয়াশিংটন সরব হয়েছে। সভাপতি পদে প্রার্থী হিসাবে জোরেশোরে নাম শুনা যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন সাধারন সম্পাদক শামীম চৌধুরীর নাম। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও আবারো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হবার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর নিকটজনেরা। নেতা কর্মী ও ভক্তরা বিভিন্ন ভাবে যোগাযোগ শুরু করেছেন তার সাথে। ছাত্রলীগের রাজনীতি উঠে আসা এই নেতা যদি সত্যিই আবার রাজনীতিতে সক্রিয় হতে চান তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভবিষ্যত কর্ণধার এ রকমটাই মনে করেন ওয়াশিংটনের আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে ওয়াশিংটনের আরেক নেতা মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ড. খন্দকার মনসুর আবারো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসাবে নেতাকর্মীদের সমর্থন আদায়ে সক্রিয় হয়েছেন। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠা এই প্রবীন রাজনীতিবীদ ৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং জননেত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন হিসাবেই সবার কাছে পরিচিত।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি শিব্বীর আহমেদ। পারিবারিক এবং ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিবীদ ২০১২ সালে গঠিত মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি তার বাবা প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ’র সংসদীয় আসন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে আবেদন করেছিলেন।

তবে এবারও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি হবে কি হবে না এ ব্যাপারে কেউ কোন নিশ্চয়তা দিতে পারছেনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি হবে কি হবে না তা নির্ভর করছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার উপর। শেষ সিদ্ধান্ত জানাবেন তিনিই। তবে নেতাকর্মীদের প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনা এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যাশিত কমিটি ঘোষনা করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV