Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমানের গণসংবর্ধনা ২৯ সেপ্টেম্বর, ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: September 18, 2019 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা দোহার-নবাবগঞ্জের কৃতি সন্তান, সংসদ সদস্য সালমান এফ. রহমানের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে গত ১৬ সেপ্টেম্বর সোমবার সন্ধা ৭:০০টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ইত্যাদি গার্ডেন রেস্টুরেন্ট-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ। সভাটি সঞ্চালন করেন মোঃ মিলন মোল্লা ও আঃ আজিজ। সভায় আগামী ২৯ শে সেপ্টেম্বর সন্ধায় লাগুডিয়া মেরিয়ট হোটেলে সালমান এফ. রহমানকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থকভাবে উদযাপন করার লক্ষ্যে ডাকসুর সাবেক সদস্য সফিকুল আলম বরকতকে আহ্বায়ক ও সেলিম ইব্রাহীমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাজী শহীদুল ইসলাম, সেলিম ইব্রাহীম, মেজর মোস্তফা কামাল পাশা, বদরুল ইসলাম খান বাদল, সালাহ উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার খান, গিয়াস উদ্দিন, উজ্জ্বল বিপুল, দুলাল বেহেদু, সোহেলা পারভীন বেবী, এম আহমেদ তাহসীন, বাবুল দেওয়ান, তৌহিদুল ইসলাম, শেখ আব্দুল মালেক, মনসুর আলম, তানভীর করিম, কালবার্ট গমেজ, মায়া তাহমিনা, মানিক গোমেক, ড্যানিয়েল গোমেজ, গণেশ কীর্তনিয়া প্রমুখ।

উদযাপন কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং উক্ত সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সকল দোহার-নবাবগঞ্জ বাসীদের উপস্থিত থাকার জন্য উদযাপন কমিটির পক্ষে থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV